TRENDING:

IT Couple in Bengaluru: বেঙ্গালুরুতে আইটি দম্পতির মর্মান্তিক মৃত্যু, ফ্ল্যাটে পর পর দু'জনের চরম সিদ্ধান্ত! কেন?

Last Updated:

IT Couple in Bengaluru: আবাসনে মর্মান্তিক ঘটনা। প্রাণ হারালেন তেলেঙ্গানার এক তরুণ আইটি দম্পতি। কী হয়েছিল? শোরগোল...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: একটি আবাসনে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন তেলেঙ্গানার এক তরুণ আইটি দম্পতি। পরপর আত্মহত্যার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আইটি দম্পতি
আইটি দম্পতি
advertisement

মৃতদের পরিচয় ভানু চন্দর রেড্ডি কুন্তা (৩২) ও তাঁর স্ত্রী বিবি শাজিয়া সিরাজ (৩১)। ভানু তেলেঙ্গানার সিদ্ধিপেটের বাসিন্দা এবং পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। শাজিয়া একটি শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন।

আরও পড়ুন: শ্রবণশক্তি হারিয়েছেন অলকা ইয়াগনিক, গান গাইতে পারছেন না! বিরল রোগে আক্রান্ত গায়িকা কী জানালেন?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার নিজের ফ্ল্যাটের একটি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ভানু। পরে শাজিয়া ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে তিনি নিরাপত্তারক্ষী ও প্রতিবেশীদের খবর দেন।

advertisement

এরপর আবাসনের বাসিন্দারা দরজা ভেঙে ঘরে ঢুকে ভানুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এই ঘটনার কয়েক মিনিটের মধ্যেই শাজিয়া একই আবাসনের ১৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ।

আরও পড়ুন: আসন সংখ্যা বাড়ল বিজেপির, তবে বাংলায় বিপুল ভোটে সরকার গড়বে তৃণমূল কংগ্রেস! News18-এর ওপিনিয়ন পোল 2-এ ইঙ্গিত

ঘটনার পর তেলেঙ্গানায় থাকা পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে দুটি পৃথক অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কী কারণে এই চরম পদক্ষেপ– তা এখনও স্পষ্ট নয়। শারীরিক অসুস্থতা, দাম্পত্য সমস্যা বা মানসিক অবসাদের মতো বিভিন্ন সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খড়গ্রামে এবার বিজেপির মহিলা প্রার্থী, সংসার সামলে রাজনীতির ময়দানে মিতালি
আরও দেখুন

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
IT Couple in Bengaluru: বেঙ্গালুরুতে আইটি দম্পতির মর্মান্তিক মৃত্যু, ফ্ল্যাটে পর পর দু'জনের চরম সিদ্ধান্ত! কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল