TRENDING:

America-Iran War: ভয়ঙ্কর যুদ্ধ, ধেয়ে আসছে ৫০টি মার্কিন যুদ্ধবিমান! শক্তি বাড়াচ্ছে ইরানও

Author :
Last Updated: Feb 18, 2026, 17:25 IST

ফের যুদ্ধের সিঁদুরে মেঘ মধ্যপ্রাচ্যে। পরমাণু চুক্তি নিয়ে টানাপোড়েনের মাঝেই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াতে শুরু করেছে আমেরিকা। ইতিমধ্যেই ইরানের কাছে সমুদ্রে দুটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার জানা গেল, গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে ৫০টির বেশি যুদ্ধবিমান। স্বভাবিকভাবেই এই ঘটনায় উদ্বিগ্ন বিশ্ব। আশঙ্কা করা হচ্ছে, ইরান যদি মাথানত না করে সেক্ষেত্রে তেহরানে হামলা চালাতে পারে আমেরিকা।কয়েকদিন আগেও মনে করা হচ্ছিল, ইরানে যুদ্ধের মেঘ কেটে গিয়েছে। সরকার-বিরোধী আন্দোলনে নামা আটশোর বেশি বিদ্রোহীর মৃত্যুদণ্ড ঘোষণা করেও তা রদ করেছিল তেহরান। মনে করা হচ্ছিল, এবার বোধহয় চূড়ান্ত পদক্ষেপের থেকে সরে আসবে আমেরিকা। তবে সে ভুল ভেঙে পশ্চিম এশিয়ায় বিরাট নৌবহর পাঠিয়েছে আমেরিকা। এই পরিস্থিতিতে আমেরিকার বিদেশ দফতরের প্রাক্তন সহকারী সচিব সেলেস্টি এ ওয়াল্যান্ডার স্পষ্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে আমেরিকার কূটনৈতিক আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে সরাসরি যুদ্ধের পথে হাঁটবে ওয়াশিংটন। সেকারণেই ইরানের আশেপাশে ইতিমধ্যেই সামরিক সক্রিয়তা বাড়িয়েছে আমেরিকা। আর তাতেই বাড়ছে আশংকা

Advertisement
বাংলা খবর/ভিডিও/বিদেশ/
America-Iran War: ভয়ঙ্কর যুদ্ধ, ধেয়ে আসছে ৫০টি মার্কিন যুদ্ধবিমান! শক্তি বাড়াচ্ছে ইরানও
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল