TRENDING:

IMD Weather Update: প্যাঁচপ্যাঁচে গরমের দিন চলেই এল! শীতের সুখের চিরবিদায়? আবহাওয়ার বড় আপডেট

Last Updated:
IMD Weather Update: শীতের সুখকর দিনকে জানাতে হবে বিদায়। গরমের দিন আসতে চলেছে। জানুন আবহাওয়ার বড় আপডেট।
advertisement
1/5
প্যাঁচপ্যাঁচে গরমের দিন চলেই এল! শীতের সুখের চিরবিদায়? আবহাওয়ার বড় আপডেট
আলিপুরদুয়ার, অনন্যা দে : শীতের সুখকর দিনকে জানাতে হবে বিদায়। প্যাঁচপ্যাঁচে গরমের দিন আসতে চলেছে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তরবঙ্গে প্রবেশ করতে চলেছে গ্রীষ্মকাল। জানুন আবহাওয়ার বড় আপডেট।
advertisement
2/5
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী তিনদিনে উত্তরবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে। পরবর্তী চারদিনে অবশ্য কোনও জেলায় সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না।
advertisement
3/5
আগামী ১৬ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদার আবহাওয়া থাকবে শুষ্ক। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরের কোনও কোনও জেলায় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে বলে পূর্বাভাস।
advertisement
4/5
তবে সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে, কোনও জেলাতেই কুয়াশার সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।
advertisement
5/5
উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে তা জেনে নেওয়া যাক। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ১৪. ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৫. ৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৮. ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৮. ৯, সর্বনিম্ন ১২. ৩ ডিগ্রি সেলসিয়াস। মালদার সর্বোচ্চ তাপমাত্রা ২৬. ৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ১৬. ২ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: প্যাঁচপ্যাঁচে গরমের দিন চলেই এল! শীতের সুখের চিরবিদায়? আবহাওয়ার বড় আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল