IMD Hooghly Weather Update: পারদ একই রকম থাকলেও গরম বাড়ছে হুগলিতে! বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অস্বস্তি, কেমন থাকবে দিনভর জানালো আবহাওয়া দফতর
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Hooghly Weather Updates Today: ভোরবেলা হালকা শিরশিরানি থাকলেও বেলা বাড়তেই ঘাম আর গরমে নাজেহাল হুগলি জেলা। আবহাওয়া দফতরের মতে, পারদ স্থিতিশীল থাকলেও বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে অস্বস্তি বজায় থাকবে দিনভর।
advertisement
1/5

মাঘের শেষে ধীরে ধীরে হুগলির আবহাওয়ায় ভোলবদল লক্ষ্য করা যাচ্ছে। কেননা সকাল-সন্ধে শীতের আমেজ এখনও বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অস্বস্তি। আর সেই অস্বস্তিতে রীতিমতো নাজেহাল অবস্থা হয়ে দাঁড়াচ্ছে জেলার বাসিন্দাদের।
advertisement
2/5
গত কয়েকদিন ধরেই হুগলির সর্বোচ্চ তাপমাত্রা একই রকম থাকলেও ধীরে ধীরে বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। আর সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতেই বাড়ছে গরম। এমন পরিস্থিতিতে শুক্রবার কেমন থাকবে হুগলির আবহাওয়া জানালো আবহাওয়া দফতর।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে শুক্রবার আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার মগড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা গত কয়েক দিনের তুলনায় বেশ বেড়েছে। অন্যদিকে এদিন শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনও বৃদ্ধি নেই আপাতত।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হুগলিতে আপাতত আবহাওয়া কয়েক দিন শুষ্ক থাকবে। মাঝে মাঝে কুয়াশার দেখা মিলতে পারে গঙ্গা ও গঙ্গা তীরবর্তী এলাকায়। যদিও সেই কুয়াশা খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই। হুগলির জন্য আবহাওয়া দফতরের তরফে কোনও সতর্কতা আপাতত জারি করা হয়নি।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, হুগলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। তবে তারপর থেকে পারদ বৃদ্ধি পাবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: পারদ একই রকম থাকলেও গরম বাড়ছে হুগলিতে! বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অস্বস্তি, কেমন থাকবে দিনভর জানালো আবহাওয়া দফতর