TRENDING:

IMD Hooghly Weather Update: এল নিনোর ভেলকি দেখানো শুরু! উষ্ণ ভ্যালেন্টাইন্স ডে'র পূর্বাভাস, আজ কেমন থাকবে হুগলির আবহাওয়া জানুন

Last Updated:
Hooghly Weather Updates Today: ভ্যালেন্টাইন্স ডে-তে হুগলিতে আবহাওয়ার বড়সড় পরিবর্তন। শীতের আমেজ কাটিয়ে আজ তাপমাত্রার পারদ চড়ছে। প্রেমের দিনে হুগলি জেলার আকাশ কেমন থাকবে, জানুন আজকের আবহাওয়া বার্তায়।
advertisement
1/6
এল নিনোর ভেলকি দেখানো শুরু! উষ্ণ ভ্যালেন্টাইন্স ডে'র পূর্বাভাস, আজ কেমন থাকবে হুগলি
এল নিনোর ভেলকি দেখানো শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর এই ভেলকির টের ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে কেরলের কন্নুরে। সেখানে ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৭ ডিগ্রি পার করেছে। এদিকে আবার আজ ভ্যালেন্টাইন্স ডে, স্বাভাবিকভাবেই প্রশ্ন আমাদের রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, কেমন থাকবে হুগলির আবহাওয়া?
advertisement
2/6
বসন্ত শুরু হওয়ার আগেই ইতিমধ্যেই উষ্ণ আবহাওয়া শুরু হয়েছে হুগলিতে। স্বাভাবিকভাবেই ভ্যালেন্টাইন্স ডে এবার উষ্ণভাবেই কাটবে হুগলির বাসিন্দাদের তা নিয়ে কোনও সন্দেহ নেই। অন্ততপক্ষে শনিবার সকাল থেকে যা টের পাওয়া যাচ্ছে তাতে এমনই ইঙ্গিত মিলছে।
advertisement
3/6
শনিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, গতকাল শুক্রবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। হুগলির তাপমাত্রার পারদ এখন ঊর্ধ্বমুখী।
advertisement
4/6
এর পাশাপাশি এদিন সকাল থেকেই চড়া রোদের দেখা মিলেছে। সকালের দিকে ঠান্ডা অনুভূত হলেও রোদের চক্ষু রাঙানি দেখে স্পষ্ট, বেলা বাড়লেই বাড়বে গরমের তীব্রতা। আবহাওয়ার পূর্বাভাসও এমনটাই বলছে। অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দিনের দিকে কোথাও ঘুরতে যাওয়া বেশ কষ্টকর হবে হুগলির বাসিন্দাদের জন্য।
advertisement
5/6
তবে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সারাদিন, পাশাপাশি আগামী কয়েক দিন হুগলির আবহাওয়া শুষ্ক থাকবে। কুয়াশার সম্ভাবনা সেই ভাবে নেই। স্থান বিশেষে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে।
advertisement
6/6
এছাড়াও আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, চলতি সপ্তাহে হালকা শীতের আমেজ নিয়ে হুগলির আবহাওয়া কেটে গেলেও আগামী সপ্তাহ থেকে তড়তড়িয়ে তাপমাত্রার পারদ বাড়বে জেলায়। ২০ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়ে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: এল নিনোর ভেলকি দেখানো শুরু! উষ্ণ ভ্যালেন্টাইন্স ডে'র পূর্বাভাস, আজ কেমন থাকবে হুগলির আবহাওয়া জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল