TRENDING:

Basanta Utsav 2026: দোলে নয়, তাহলে কবে বিশ্বভারতীতে বসন্ত উৎসব? কারা থাকতে পারবেন? দেখে নিন পূর্ণাঙ্গ নির্দেশিকা

Last Updated:
Shantiniketan Basanta Utsav 2026: ইউনেস্কো ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা রক্ষার্থে এ বছরও দোলের দিন পালিত হচ্ছে না শান্তিনিকেতনের বসন্ত উৎসব। ৬ মার্চ ঘরোয়া পরিবেশে আশ্রমিকদের নিয়ে উদযাপিত হবে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান
advertisement
1/5
দোলে নয়, তাহলে কবে বিশ্বভারতীতে বসন্ত উৎসব? কারা থাকতে পারবেন? দেখে নিন
আর দিন কয়েক পরেই বসন্ত উৎসব। বিগত কয়েক বছরের মতন এ বছরও দোলের দিন পালিত হবে না বসন্ত উৎসব। এই বছর দোলের দিন এর বদলে, এ বছর ৬ মার্চই বসন্তোৎসব পালন করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ইউনেস্কোর থেকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা পাওয়ার পর থেকেই উৎসব ঘিরে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
সেই ধারাবাহিকতায় উপচে পড়া দেশ ছাড়িয়ে বিদেশের পর্যটকদের ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে দোলের দিন শান্তিনিকেতনে বসন্তোৎসব হচ্ছে না। আশ্রম প্রাঙ্গণে সীমিত জায়গায়, ঘরোয়া পরিবেশে উদ্‌যাপন হবে রবীন্দ্রনাথের প্রবর্তিত এই ঐতিহ্যবাহী বসন্ত উৎসব। বোলপুর শান্তিনিকেতন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৬ মার্চ আশ্রম প্রাঙ্গণে বসন্তোৎসব আয়োজন করা হবে।
advertisement
3/5
এই প্রসঙ্গে তিনি আরও জানান বিগত বেশ কয়েক বছরের মতন ওয়ার্ল্ড হেরিটেজ তকমা রক্ষার্থে বহিরাগতদের অথবা পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। কেবলমাত্র পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিক ও প্রাক্তনীরাই নির্দিষ্ট পোশাকবিধি মেনে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ ক্যাম্পাসে প্রবেশাধিকার পাবেন।
advertisement
4/5
প্রসঙ্গত আজ থেকে কয়েক বছর আগে অর্থাৎ ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর ইউনেস্কো বিশ্বভারতীকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা দিয়েছে। বিশ্বের একমাত্র চলমান বিশ্ববিদ্যালয় হিসেবে এই তকমা পাওয়ার পর থেকেই ঐতিহ্য সংরক্ষণে কড়াকড়ি বাড়িয়েছে কর্তৃপক্ষ। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলি ভ্রমণের জন্য শুরু হয়েছে হেরিটেজ ওয়াক।
advertisement
5/5
বিশ্বভারতী চত্বরে রয়েছে ঐতিহ্যবাহী বোলপুরের শান্তিনিকেতন গৃহ, উপাসনা গৃহ, ছাতিমতলা, সিংহ সদন, ঘণ্টাতলা, কালোবাড়ি এবং রামকিঙ্কর বেইজের একাধিক ভাস্কর্য—যেগুলি আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন ঐতিহ্যের অংশ। এর পাশাপাশি রয়েছে সোনাঝুরির হাট। বর্তমানে এখানেও দেশ ছাড়িয়ে বিদেশের প্রায় কয়েক হাজার পর্যটকদের প্রত্যেকের সমাগম ঘটে।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Basanta Utsav 2026: দোলে নয়, তাহলে কবে বিশ্বভারতীতে বসন্ত উৎসব? কারা থাকতে পারবেন? দেখে নিন পূর্ণাঙ্গ নির্দেশিকা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল