TRENDING:

IMD Jhargram Weather Update: ভ্যালেন্টাইন্স ডে'তে ঝাড়গ্রামে ভেলকি দেখাচ্ছে আবহাওয়া! কেমন থাকবে আজ সারাদিন, পূর্বাভাসে জানিয়ে দিল হাওয়া অফিস

Last Updated:
Jhargram Weather Updates Today: আজ ১৪ ফেব্রুয়ারি, ভালবাসার দিন। আর এই বিশেষ দিনেই ঝাড়গ্রামের আবহাওয়ায় দেখা যাচ্ছে বিশেষ ভেলকি। সকালে ঠান্ডা, বেলা বাড়লেই গরম। হাওয়া অফিসের দেওয়া আজকের ঝাড়গ্রামের আবহাওয়ার সম্পূর্ণ রিপোর্ট দেখুন এখানে।
advertisement
1/5
ভ্যালেন্টাইন্স ডে'তে ঝাড়গ্রামে ভেলকি দেখাচ্ছে আবহাওয়া! কেমন থাকবে আজ সারাদিন
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেন। তারপর আবার আজ শনিবার ছুটির দিন, আগামীকাল রবিবারও ছুটির দিন। এমন পরিপ্রেক্ষিতে আজ কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে প্রশ্ন কৌতূহল সবই বজায় রয়েছে সাধারণ মানুষদের মধ্যে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ঝাড়গ্রামের আবহাওয়ার আপডেট।
advertisement
2/5
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেশ কয়েকদিন শীতের আমেজ বজায় থাকার পর এখন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। অন্যান্য জেলার মতো তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী জঙ্গলমহলের অরণ্য সুন্দরী ঝাড়গ্রামেও। স্বাভাবিকভাবেই ঝাড়গ্রামে এখন ভেলকি দেখাচ্ছে আবহাওয়া।
advertisement
3/5
ঝাড়গ্রামের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে সকাল ও সন্ধে বেশ ভালভাবেই শীতের আমেজ, ঠান্ডা অনুভূত হচ্ছে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই ঠান্ডা কোথায় যেন উধাও হয়ে যাচ্ছে আর বাড়ছে গরম। আবহাওয়ার এমন ভেলকিতে বেলা বাড়লেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে।
advertisement
4/5
শনিবার ঝাড়গ্রামে সকাল বেলায় ঠান্ডার আমেজ বজায় থাকার পাশাপাশি হালকা কুয়াশার দেখা মেলে। তবে বাতাস না থাকার কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট শনিবার প্রকাশ করেছে সেই রিপোর্ট থেকে জানা যাচ্ছে, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝাড়গ্রামের আবহাওয়া এখন শুষ্ক থাকবে। কুয়াশা কোথায় কোথাও কোথাও দেখা যেতে পারে। তবে আগামী সপ্তাহ থেকেই ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রার পারদ বেশ ঊর্ধ্বমুখী হবে। আগামী সপ্তাহ থেকেই হয়ত পাকাপাকিভাবে এই বছরের জন্য শীত বিদায় নেওয়া শুরু করে দেবে ঝাড়গ্রাম থেকে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: ভ্যালেন্টাইন্স ডে'তে ঝাড়গ্রামে ভেলকি দেখাচ্ছে আবহাওয়া! কেমন থাকবে আজ সারাদিন, পূর্বাভাসে জানিয়ে দিল হাওয়া অফিস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল