Vaibhav Suryavanshi: তাণ্ডবের অপর নাম বৈভব সূর্যবংশী! বিশ্বকাপ ফাইনালে বিধ্বংসী সেঞ্চুরিতে নজির , থামছে না চার-ছক্কা ঝড়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi:অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে বিধ্বংসী সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখালেন বৈভব সূর্যবংশী। ৩২ বলে হাফ সেঞ্চুরি করার পর চোখের পলক ফেলতে না ফেলতেই ৫৫ বলে সেঞ্চুরি করেন কিশোর তারকা।
advertisement
1/6

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে বিধ্বংসী সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখালেন বৈভব সূর্যবংশী। ৩২ বলে হাফ সেঞ্চুরি করার পর চোখের পলক ফেলতে না ফেলতেই ৫৫ বলে সেঞ্চুরি করেন কিশোর তারকা।
advertisement
2/6
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে বৈভব সূর্যবংশী প্রমাণ করে দিলেন বড় ম্যাচেও একইরকমভাবে কথা বলে তার ব্যাট। ছোটাতে পারেন চার-ছয়ের ফুলঝুরি।
advertisement
3/6
ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে টস জিচে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। অ্যারন জর্জ রান না পেলেও অপরদিক থেকে নিজের মারকাটারি ব্যাটিং জারি রাখেন বৈভব সূর্যবংশী।
advertisement
4/6
দ্বিতীয় উইকেটে অধিনায়ক আয়ূশ মাত্রের সঙ্গে অনবদ্য পার্টনারশিপ করে দলের বড় স্কোরের ভিত রচনা করেন। ১৪২ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। হাফ সেঞ্চুরির করার পর আয়ূশ আউট হলেও নিজের ইনিংস চালিয়ে যান বৈভব।
advertisement
5/6
ব্যক্তিগত ৫০ রান করার রানের গতি আরও বাড়িয়ে দেন বৈভব সূর্যবংশী। ৫৫ বলের মধ্যে নিজের সেঞ্চুরি পূরণ করেন তিনি। পরবর্তী ১৫ বলে আরও ৫০ রান করে বিশ্বকাপ ফাইনালে ১৫০ রানের গন্ডিও পার করে দেন বৈভব।
advertisement
6/6
ঐতিহাসিক ইনিংস খেলে অবশেষে ১৭৫ রান করে আউট হন বৈভব সূর্যবংশী। ৮০ বলে ১৭৫ রানের ইনিংস সাজানো ১৫টি ছয় ও ১৫টি চারে। ছোটদের বিশ্বকাপে ফাইনালে বৈভবের এই ইনিংস যেন বিশ্ব ক্রিকেটে আগামীর মহাতারকা আসার বার্তা হয়ে থাকল।