TRENDING:

IND vs WI: ভারতের ওপেনিংয়ে ফের বদল! ক্যারিবিয়ানদের ভ্যাবাচ্যাকা খাওয়াতে তৈরি মাস্টার প্ল্যান!

Last Updated:
IND vs WI: শেষ চারে পৌছে গিয়েয়ে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আর একটি জায়গা নিয়ে লড়াই। রবিবার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফলাফল ঠিক করে চতুর্থ সেমিফাইনালিস্ট কোন দেশ।
advertisement
1/5
ভারতের ওপেনিংয়ে ফের বদল! ক্যারিবিয়ানদের ভ্যাবাচ্যাকা খাওয়াতে তৈরি মাস্টার প্ল্যান!
টি-২০ বিশ্বকাপের ৩ সেমিফাইনালিস্ট পাকা হয়ে গিয়েছে। শেষ চারে পৌছে গিয়েয়ে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আর একটি জায়গা নিয়ে লড়াই। রবিবার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফলাফল ঠিক করে চতুর্থ সেমিফাইনালিস্ট কোন দেশ।
advertisement
2/5
মেগা ম্যাচে ভারতীয় দল কোন কম্বিনেশন খেলাবে তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের। শেষ ম্যাচে সঞ্জু স্যামসন দলে সুযোগ পেয়েছেন। তাকে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করিয়ে ইশান কিশান এসেছিলেন তিন নম্বরে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধেও সঞ্জুর একাদশে থাকার সম্ভাবনা প্রবল।
advertisement
3/5
তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতীয় দলের ওপেনিংয়ে ফের বদল হবে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ দলে একাধিক স্পিনার রয়েছে। সঞ্জু স্পিনের বিরুদ্ধে বেশি ভাল খেলেন। সেই কারণে তাকে মিডল অর্ডারে গম্ভীর নামাবেন কিনা সেটাই দেখার।
advertisement
4/5
তবে লেফট রাইট কম্বিনেশনের কথা মাথায় রাখলে ফের অভিষেক ও সঞ্জুই ইনিংস শুরু করতে পারেন। আর দুজন বাঁহাতি হলেই প্রতিপক্ষরা যেভাবে অফ স্পিনার এনে সমস্যায় ফেলছিল ভারতীয় ওপেনারদের, সঞ্জু থাকলে সেটা অতটা সম্ভব হবে না। এখন দেখার শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেন গম্ভীর।
advertisement
5/5
এক ঝলকে দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, ইশান কিশান, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে / কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs WI: ভারতের ওপেনিংয়ে ফের বদল! ক্যারিবিয়ানদের ভ্যাবাচ্যাকা খাওয়াতে তৈরি মাস্টার প্ল্যান!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল