IND vs WI: কোয়ার্টার ফাইনালের আগে বাড়ল চিন্তা! সামনে এল এমন দুই তথ্য! এবার কী করবে ভারত?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs WI: জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় জয় পেয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে ভারত। এবার তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজ।
advertisement
1/5

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ক্রিকেটের নন্দনকাননে মহারণ। জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় জয় পেয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে ভারত। এবার তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজ। রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে দুই দল মুখোমুখি হবে সুপার এইটের শেষ ম্যাচে, যেখানে জয় পেলেই শেষ চারে ওঠা নিশ্চিত।
advertisement
2/5
দুই দলই টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি করে ম্যাচ হেরেছে, আর সেই হার এসেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তবে জিম্বাবোয়ের বিপক্ষে দুই দলই ২৫০-র বেশি রান করেছে, যা তাদের ব্যাটিং শক্তির প্রমাণ। ইতিমধ্যেই ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে, ফলে এই ম্যাচের গুরুত্ব আরও বেড়েছে।
advertisement
3/5
তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে একটি তথ্য চিন্তা বাড়াতে পারে ভারতের। মাঠে শক্তির লড়াইয়ে কে এগিয়ে তার উত্তর তো মিলবে রবিবাসরীয় ইডেন গার্ডেন্স থেকে। তার আগে এই তথ্য কিছুটা উদ্বেগ বাড়াতে পারে ভারতীয় সমর্থকদের।
advertisement
4/5
সামগ্রিক হেড-টু-হেড পরিসংখ্যান বলছে, দুই দলের মধ্যে ৩০ ম্যাচে ভারত জিতেছে ১৯টি এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি। কিন্তু বিশ্বকাপের মঞ্চে চিত্র উল্টো—৪ ম্যাচে ভারত জিতেছে মাত্র ১টি। অর্থাৎ বিশ্বকাপের মঞ্চে এগিয়ে ক্যারিবিয়ানরা।
advertisement
5/5
এছাড়া ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ডও অবহেলা করার মতো নয়। টি-২০ বিশ্বকাপে তারা এখানে ৩টি ম্যাচ খেলেছে এবং তিনটিতেই জিতেছে। ২০১৬ সালের ফাইনালে তারা ইংল্যান্ড-কে হারিয়ে শিরোপা জিতেছিল। এরপর ২০২৬ সংস্করণে স্কটল্যান্ড ও ইতালি-কে হারিয়েছে।