TRENDING:

Sanju Samson: পরপর ৩টি হাফ সেঞ্চুরি, সিরিজ সেরার পুরস্কার, সকলের থেকে কত টাকা বেশি পেলেন সঞ্জু স্যামসন?

Last Updated:
Sanju Samson: পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ব্যাটিং করে তিনি দলের সাফল্যে বড় অবদান রাখেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার ধারাবাহিক ভালো পারফরম্যান্স ভারতকে শিরোপা জিততে সাহায্য করে।
advertisement
1/5
পরপর ৩টি হাফ সেঞ্চুরি, সিরিজ সেরার পুরস্কার, সকলের থেকে কত টাকা বেশি পেলেন সঞ্জু স্যামসন?
টি–২০ বিশ্বকাপ জয়ে ভারতীয় দলের অন্যতম নায়ক ছিলেন ওপেনার সঞ্জু স্যামসন। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ব্যাটিং করে তিনি দলের সাফল্যে বড় অবদান রাখেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার ধারাবাহিক ভালো পারফরম্যান্স ভারতকে শিরোপা জিততে সাহায্য করে।
advertisement
2/5
মাত্র পাঁচটি ম্যাচ খেলেই সঞ্জু স্যামসন ৩২১ রান সংগ্রহ করেন। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি অর্ধশতরান করে তিনি বিশেষ নজর কেড়েছেন।
advertisement
3/5
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচে অপরাজিত ৯৭ রান করে তিনি দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন। এরপর সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৯ রান এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও ৮৯ রানের ইনিংস খেলেন।
advertisement
4/5
এই দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সঞ্জু স্যামসন ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার পান। এই পুরস্কারের সঙ্গে তাকে প্রায় ২৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ২১ লক্ষ ভারতীয় টাকা দেওয়া হয়। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরাও নির্বাচিত হন সঞ্জু।
advertisement
5/5
বিশ্বকাপ জয়ের ফলে ভারতীয় দলও বড় অঙ্কের পুরস্কার পেয়েছে। আইসিসির পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছে ৩ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭.৪৮ কোটি টাকা। বিসিসিআই ভারতীয় দলকে দিয়েছে ১৩১ কোটি। যা সবার মধ্যে ভাগ হবে। ফলে সকলের থেকে অনেকটাই বেশি টাকা পেয়েছেন সঞ্জু।
বাংলা খবর/ছবি/খেলা/
Sanju Samson: পরপর ৩টি হাফ সেঞ্চুরি, সিরিজ সেরার পুরস্কার, সকলের থেকে কত টাকা বেশি পেলেন সঞ্জু স্যামসন?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল