TRENDING:

Sanju Samson: একটি-দুটি নয়! বিরাট কোহলির ১০ রেকর্ড ভেঙে দিলেন সঞ্জু স্যামসন

Last Updated:
Sanju Samson: সঞ্জু স্যামসন দুর্দান্তভাবে ফিরে এসে টানা তিনটি অর্ধশতরান করেছেন। তার এই পারফরম্যান্স এতটাই অসাধারণ যে এতে ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলির এক-দু’টি নয়, মোট ১০টি বড় রেকর্ড ভেঙেছেন।
advertisement
1/11
Sanju Samson: একটি-দুটি নয়! বিরাট কোহলির ১০ রেকর্ড ভেঙে দিলেন সঞ্জু স্যামসন
টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ সঞ্জু স্যামসনের প্রত্যাবর্তন যেন স্বপ্নের মতো। শুরুর দিকে দলের বাইরে ছিলেন তিনি। কিন্তু মাত্র দুই সপ্তাহের মধ্যেই তার ভাগ্য এমনভাবে বদলে যা অনেকেই ভাবেননি। সুপার-৮ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ভারতের প্রতিটি ম্যাচই কার্যত ‘ডু অর ডাই’ অবস্থায় দাঁড়ায়। ঠিক তখনই সঞ্জু স্যামসন দুর্দান্তভাবে ফিরে এসে টানা তিনটি অর্ধশতরান করেন। দলের বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখে সিরিজ সেরার পুরস্কারও পান। তার এই পারফরম্যান্স এতটাই অসাধারণ যে এতে ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলির এক-দু’টি নয়, মোট ১০টি বড় রেকর্ড ভেঙেছেন।
advertisement
2/11
প্রথম রেকর্ড: টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় সঞ্জু স্যামসন তৃতীয় স্থানে শেষ করেছেন। তিনি এক আসরে সর্বাধিক রান করা ভারতীয় ব্যাটারের রেকর্ড গড়েছেন। এর আগে ২০১৪ সালে বিরাট কোহলি ৩১৯ রান করেছিলেন, আর সঞ্জু করেছেন ৩২১ রান।
advertisement
3/11
দ্বিতীয় রেকর্ড: টি–টোয়েন্টি বিশ্বকাপের নক-আউট ম্যাচে সঞ্জু স্যামসন দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলেছেন। সেমিফাইনাল ও ফাইনাল—দুটো ম্যাচেই তিনি ৮৯ রান করেন। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট কোহলিও ৮৯ রান করেছিলেন। কিন্তু কোহলি একবার ও সঞ্জু ২ বার।
advertisement
4/11
তৃতীয় রেকর্ড: টি–২০ বিশ্বকাপ ২০২৪-এর ফাইনালে বিরাট কোহলি ৫৯ বলে ৭৬ রান করেছিলেন। কিন্তু ২০২৬-এর ফাইনালে সঞ্জু স্যামসন ৮৯ রান করে তাকে ছাড়িয়ে গেছেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর, যিনি ২০০৭ সালের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৭৫ রান করেছিলেন।
advertisement
5/11
চতুর্থ রেকর্ড: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ রান টি–টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়া করতে গিয়ে ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট কোহলি ৮৯ রান করেছিলেন।
advertisement
6/11
পঞ্চম রেকর্ড: ২০১৬ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে ১১টি চার মেরে ভারতীয়দের মধ্যে সর্বাধিক চারের রেকর্ড ছিল বিরাট কোহলির। এবার সঞ্জু স্যামসন ১২টি চার মেরে সেই রেকর্ডও ভেঙে দেন।
advertisement
7/11
ষষ্ঠ রেকর্ড: ২০১৪ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপে টানা ইনিংসে সর্বাধিক রান করার রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। এবার সঞ্জু স্যামসন সেই রেকর্ড নিজের নামে করেন। তিনি ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে যথাক্রমে ৯৭, ৮৯ ও ৮৯ রান করেন।
advertisement
8/11
সপ্তম রেকর্ড: টি–টোয়েন্টি বিশ্বকাপের নক-আউট ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও এখন সঞ্জু স্যামসনের। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ৭টি এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮টি ছক্কা মারেন। এর আগে এই রেকর্ড ছিল বিরাট কোহলির।
advertisement
9/11
অষ্টম রেকর্ড: টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবচেয়ে বড় ইনিংসও এখন সঞ্জু স্যামসনের। তিনি অপরাজিত ৯৭ রান করেন। এর আগে ২০১৬ সালের সেমিফাইনালে বিরাট কোহলি ৮৯ রান করেছিলেন।
advertisement
10/11
নবম রেকর্ড: ২০১২ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি মোট ১৪৬ মিনিট ব্যাট করেছিলেন। সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছেন সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি অপরাজিত ছিলেন এবং সেমিফাইনাল ও ফাইনালে ১২তম ওভারের পর আউট হন। তখনই বিরাটকে ছাপিয়ে যান।
advertisement
11/11
দশম রেকর্ড: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে ৯৭ রানের ইনিংস খেলে সঞ্জু স্যামসন টি–টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার মাঠে ভারতের হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও গড়েছেন। এর আগে ২০১৬ সালে বিরাট কোহলি এখানে অপরাজিত ৮৯ রান করেছিলেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Sanju Samson: একটি-দুটি নয়! বিরাট কোহলির ১০ রেকর্ড ভেঙে দিলেন সঞ্জু স্যামসন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল