IND vs AUS: গম্ভীরের 'ক্ষমতা' কাড়ল বিসিসিআই! এবার চাকরি বাঁচানোর লড়াই! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Australia: ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মাত্র ৪ মাস। এই কয়েক মাসের মধ্যেই একাধিক লজ্জার নজির গড়ে ফেলেছেন গৌতম গম্ভীর।
advertisement
1/6

ভারতীয় দলের কোচ হওয়া পর্ব শুরু থেকেই নিজের ছড়ি ঘুরিয়েছেন গৌতম গম্ভীর। নিজের পছন্দ মত কোচিং স্টাফ নির্বাচন থেকে শুরু দল নির্বাচন, সবকিছুতেই নিজের একাধিপত্ব বজায় রেখেছেন গম্ভীর। তবে এবার গম্ভীরের ডানা ছাঁটা শুরু করে দিল বোর্ড।
advertisement
2/6
ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মাত্র ৪ মাস। সাফল্য বলতে শুধু বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়। এছাড়া এই কয়েক মাসের মধ্যেই একাধিক লজ্জার নজির গড়ে ফেলেছেন গৌতম গম্ভীর।
advertisement
3/6
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ হারের পরও এত সমালোচনা হয়নি। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর গম্ভীরকে নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার পথে হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
advertisement
4/6
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সূত্রের দাবি, এমনিতেই নিয়ম বহির্ভূতভাবে বোর্ড গৌতম গম্ভীরকে নানা ক্ষমতা দিয়েছিল। এর আগে দল নির্বাচনের বৈঠকে থাকার অধিকার পায়নি কোনও ভারতীয় কোচ। গম্ভীরকে দেওয়া হয়েছিল সেই ক্ষমতা। হর্ষিত রানা ও নীতিশ রেড্ডিকে নাকি নিজের জোর খাটিয়েই অস্ট্রেলিয়া সফরের দলে নিয়েছিলেন গম্ভীর।
advertisement
5/6
এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার পর আগামী দিনে আর নির্বাচনী বৈঠকে থাকছেন না গম্ভীর। এমনকী অস্ট্রেলিয়া সফরেও যদি গৌতম গম্ভীর ব্যর্থ হন, তাহলে তার চাকরি থাকবে কিনা তা নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন চিহ্ন।
advertisement
6/6
ফলে আইপিএলের দলের মেন্টর হয়ে চ্যাম্পিয়ন করা ও ভারতীয় দলের কোচিং যে আকাশ-পাতাল পার্থক্য তা বুঝতে পারছেন গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়া সফর অ্যাসিড টেস্ট হতে চলেছে টিম ইন্ডিয়ার হেডস্যারের কাছে।