TRENDING:

KKR News: সবার আগে মহাচমক! কেকেআর পেল ভয়ঙ্কর-বিধ্বংসী ওপেনারদের! প্রতিপক্ষের বোলারদের এবার রক্ষে নেই

Last Updated:
KKR News: মার্চের ২৮ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৬। নতুন মরশুমে নতুন করে দল সাজিয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। গতবারের হতাশা কাটিয়ে এবার কেমন খেলে কেকেআর, সেদিকে নজর রয়েছে ফ্যানেদের।
advertisement
1/8
সবার আগে মহাচমক! কেকেআর পেল ভয়ঙ্কর-বিধ্বংসী ওপেনারদের! প্রতিপক্ষের বোলারদের এবার রক্ষে নেই
শেষ টি-২০ বিশ্বকাপ। এবার অপেক্ষা আইপিএলের। মার্চের ২৮ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৬। নতুন মরশুমে নতুন করে দল সাজিয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। গতবারের হতাশা কাটিয়ে এবার কেমন খেলে কেকেআর, সেদিকে নজর রয়েছে ফ্যানেদের।
advertisement
2/8
মিনি নিলাম থেকে দলের খোলনলচে বদলে ফেলেছে ৩ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। আর কেকেআরের যে সমস্যাগুলির এবার সমাধান করতে হবে তারমধ্যে অন্যতম হল ওপেনিং সমস্যা। ২০২৪ সালে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারণ ছিল ফিল সল্ট ও সুনীল নারিনের সফল ওপেনিং জুটি।
advertisement
3/8
কিন্তু ২০২৫ সালে কেকেআরের ওপেনিং জুটির সফল হয়নি। তাই এবার কেকেআরের ওপেনার কারা হবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা। তবে টি-২০ বিশ্বকাপ কিছুটা আশার আলো দেখিয়েছে নাইটদের। ওপেনিং সমস্যার সমাধান পেলেও পেতে পারে কেকেআর।
advertisement
4/8
নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও টিম সাইফার্ট দুর্দান্ত ব্যাটিং এবার টি-২০ বিশ্বকাপে নজর কেড়েছে। ইডেনে সেমিতে ঝোড়ো ইনিংস খেলেন দুজনেই। এই দুই ক্রিকেটারের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের সম্পর্কের কারণও রয়েছে।
advertisement
5/8
গত বছরের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত ক্ষুদ্র নিলামে কেকেআর খুব কম দামে এই দুই কিউই ব্যাটারকে দলে নিয়েছিল। ফিন অ্যালেনকে ২ কোটি টাকায় এবং টিম সাইফার্টকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় কিনেছিল কেকেআর।
advertisement
6/8
তবে আইপিএলে কেকেআরের হয়ে দুজন একসঙ্গে ওপেন করবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ দলে ওপেনিংয়ের জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি বিকল্প রয়েছে। দুজনেই উইকেটরক্ষক হওয়ায় তাদের মধ্যে একজন সম্ভবত সুনীল নারিনের সঙ্গে ওপেন করবেন। তবে দুজনকে একসঙ্গে প্রথম একাদশে রাখা কঠিন হতে পারে।
advertisement
7/8
আন্দ্রে রাসেলের অবসরের পর কেকেআর সম্ভবত মিডল অর্ডারে শক্তিশালী ব্যাটার হিসেবে রভম্যান পাওয়েলকে জায়গা দেবে। পাশাপাশি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ওপরের দিকে ব্যাট করানোর পরিকল্পনাও থাকতে পারে, যাতে তিনি তৃতীয় পেসারের ভূমিকাও পালন করতে পারেন।
advertisement
8/8
ফিন অ্যালেন ও টিম সাইফার্ট একসঙ্গে না খেললেও, এদের মধ্যে একজনের সঙ্গে যদি ক্যামেরন গ্রিন বা সুনীল নারিন ওপেনিং করেন, তাও ভয়ঙ্কর-বিধ্বংসী হতে পারে। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় কেকেআর ম্যানেজমেন্ট সেটাই দেখার।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR News: সবার আগে মহাচমক! কেকেআর পেল ভয়ঙ্কর-বিধ্বংসী ওপেনারদের! প্রতিপক্ষের বোলারদের এবার রক্ষে নেই
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল