TRENDING:
LIVE NOW

KKR vs PBKS: বৃষ্টি থামলেও আর খেলা শুরু করা গেল না ইডেনে, ভেস্তে গেল কেকেআর-পঞ্জাব ম্যাচ, দু’দলই পেল ১ পয়েন্ট

Last Updated:

Kolkata Knight Riders(KKR) vs Punjab Kings(PBKS) IPL 2026: মাঠ খেলার উপযুক্ত করে তোলার জন্য যথাসাধ্য কাজ করেছেন ইডেনের মাঠকর্মীরা। মাঠে নেমে তদারকি করেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কিউরেটর সুজন মুখোপাধ্যায়ও। কিন্তু তাতেও লাভ হল না ৷ খেলা শেষপর্যন্ত শুরু করা আর সম্ভব হয়নি ৷

advertisement

কলকাতা: পরপর দুই ম্যাচে হেরে এমনিতেই কেকেআরের অবস্থা ভাল নয়। সোমবারও ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল নাইটদের ৷ কারণ বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা-পঞ্জাব ম্যাচ। আম্পায়ারেরা ইডেনে মাঠ পরিদর্শনের পর দুই অধিনায়ক রাহানে এবং শ্রেয়সের সঙ্গে আলোচনা করে ম্যাচ বাতিল ঘোষণা করেন। আউটফিল্ড ভিজে থাকায় রাত ১১.১৪-র মধ্যে খেলা শুরু করা সম্ভব নয় বলেই মনে করেছেন দুই আম্পায়ার এবং ম্যাচ রেফারি। কেকেআর ও পঞ্জাব দু’দলই ১ পয়েন্ট করে পেল। প্রথম পয়েন্ট এল কেকেআরের ঝুলিতে।

কলকাতায় কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচ পরিত্যক্ত (Photo: AP)
কলকাতায় কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচ পরিত্যক্ত (Photo: AP)
advertisement
Apr 06, 202611:16 PM IST

KKR vs PBKS, IPL 2026: খেলা আর শুরু করা গেল না, দু’দলই পেল ১ পয়েন্ট

বৃষ্টি থামলেও ইডেনে সোমবার রাতে আর ম্যাচ শুরু করা গেল না ৷ একসময়ে মনে হয়েছিল হয়তো দু’দলের মধ্যে ৫ ওভারের ম্যাচ খেলানো সম্ভব হবে ৷ তার জন্য ১১টা ১৪ মিনিট ছিল খেলা শুরু করার ‘কাট অফ’ টাইম ৷ কিন্তু তার আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করলেন দুই আম্পায়ার ৷ ফলে কেকেআর এবং পঞ্জাব দু’দলই পেল ১ পয়েন্ট ৷
Apr 06, 20269:12 PM IST

KKR vs PBKS Live Score, IPL 2026: ইডেনে ঝমঝমিয়ে নামল বৃষ্টি !

ঘরের মাঠে শুরুতেই হতাশার ছবির সাক্ষী থাকতে হল কিং খানকে। এবারের আইপিএলে আজ, সোমবারই প্রথমবার ইডেনে ম্যাচ দেখতে এসেছেন শাহরুখ খান ৷ বৃষ্টি চলাকালীন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে গভীর আলোচনায় ডুবে যেতে দেখা যায় শাহরুখকে। জোড়া হার দিয়ে শুরু করার পর এদিনও খুব খারাপ শুরু হয়েছে নাইটদের ৷ নিঃসন্দেহে হতাশ কিং খান। সোমবার টসে জেতেন অজিঙ্ক রাহানে। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেকেআরের অধিনায়ক। দলে দুটো পরিবর্তন রয়েছে। বরুণ চক্রবর্তীর জায়গায় খেলছেন নবদীপ সাইনি। সুনীল নারিনের বদলে সুযোগ পেয়েছেন রভম্যান পাওয়েল। এদিকে বৃষ্টি আরও জোরে শুরু হয়েছে কলকাতায় ৷
Ground staff stand on rain covers as it rains during the Indian Premier League cricket match between Kolkata Knight Riders and Punjab Kings in Kolkata , India, Monday, April 6, 2026. (AP Photo/Bikas Das)
Apr 06, 20269:15 PM IST

KKR vs PBKS Live Score, IPL 2026: ম্যাচ এখনও বন্ধ

আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল। কেকেআর-পাঞ্জাব কিংস ম্যাচে থাবা বসাল বৃষ্টি। খেলা শুরু হওয়ার ২০ মিনিট পরই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। সেই সময় ৩.৪ ওভারে ২ উইকেট হারিয়ে কেকেআরের রান ছিল ২৫। টস জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নেন অজিঙ্কা রাহানে। জানান, প্রথমে ব্যাট করে বড় রান তোলা লক্ষ্য। কিন্তু দ্বিতীয় ওভারেই জোড়া উইকেট হারায় কেকেআর। ফিরে যান ফিন অ্যালেন এবং ক্যামেরুন গ্রিন। চলতি আইপিএলে প্রথমবার ইডেনে এসেছেন শাহরুখ খান। কিন্তু ঘরের মাঠে শুরুতেই হতাশার ছবির সাক্ষী থাকতে হয় কিং খানকে।
advertisement
Apr 06, 20268:13 PM IST

KKR vs PBKS Live Score, IPL 2026: ইডেনে এলেন শাহরুখ খান

ইডেনে বৃষ্টিতে আপাতত খেলা বন্ধ ৷ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি কেকেআরের ৷ মেয়ে সুহানার সঙ্গে ইডেনে এসে পৌঁছেছেন শাহরুখ খানও ৷
Apr 06, 20267:58 PM IST

KKR vs PBKS Live Score, IPL 2026: বৃষ্টিতে খেলা আপাতত বন্ধ

পূর্বাভাস ছিলই ৷ ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামল ৷ ৪ ওভারও খেলা হয়নি ৷ আপাতত ২ উইকেট হারিয়ে চাপে কেকেআর ৷ স্কোর- (3.4/20 ov) 25/2
Apr 06, 20267:49 PM IST

KKR vs PBKS Live Score, IPL 2026: পরপর উইকেট হারিয়ে চাপে কেকেআর !

এ বছর বেশির ভাগ দলই টসে জিতে প্রথমে বল করছে। একমাত্র রাজস্থান প্রথমে ব্যাটে করে কোনও মতে হারতে হারতে জিতেছে। সেখানে টসে জিতে কেন রাহানে বল করার সিদ্ধান্ত নিলেন, তাতেও প্রশ্ন উঠতে বাধ্য। তাও আবার যেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় ৷ সারাদিনই প্রায় পিচ কভারে ঢাকা ছিল ৷ ওভারকাস্ট কন্ডিশনে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কতটা যথাযথ, তা নিয়ে প্রশ্ন থাকছেই ৷ পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে এদিন টসের সময়ে বেশ খুশিই মনে হল। তিনি বললেন, “আমি তো প্রথমে বল করার কথাই ভাবছিলাম। অজিঙ্কা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমি খুশি হয়েছি।”
advertisement
Apr 06, 20267:43 PM IST

KKR vs PBKS Live Score, IPL 2026: পরপর ২টি উইকেটের পতন কেকেআরের !

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অত্যন্ত খারাপ শুরু কেকেআরের ৷ পরপর দুটি উইকেট হালান নাইট রাইডার্স ৷ ফিন অ্যালেনের পর আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ক্যামেরন গ্রিনও ৷
Apr 06, 20267:27 PM IST

KKR vs PBKS Live Score, IPL 2026: আজ প্রথম একাদশে নেই বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন

পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক রাহানে। এ দিন রাহানে জানান, দলে বাধ্য হয়ে দু’টি বদল করতে হয়েছে। আগের ম্যাচে ক্যাচ নিতে গিয়ে চোট পেয়েছিলেন বরুণ চক্রবর্তী। তাঁর জায়গায় দলে এসেছেন নবদীপ সাইনি। দ্বিতীয় পরিবর্তন রভমান পাওয়েলের দলে আসা। সুনীল নারিন অসুস্থ হয়ে পড়ায় পাওয়েলকে নেওয়া হয়েছে প্রথম একাদশে।
Apr 06, 20267:18 PM IST

KKR vs PBKS Live Score, IPL 2026: কেকেআর ও পঞ্জাব দু’দলের প্রথম একাদশ

Kolkata Knight Riders batting-first XI: Finn Allen, Ajinkya Rahane, Cameron Green, Angkrish Raghuvanshi, Rovman Powell, RInku Singh, Ramandeep Singh, Anukul Roy, Navdeep Saini, Vaibhav Arora, Kartik Tyagi Punjab Kings bowling-first XI: Prabhsimran Singh (wk), Cooper Connolly, Shreyas Iyer (capt), Nehal Wadhera, Shashank Singh, Marcus Stoinis, Marco Jansen, Xavier Bartlett, Vijaykumar Vyshak, Arshdeep Singh, Yuzvendra Chahal
advertisement
Apr 06, 20267:24 PM IST

KKR vs PBKS Live Score, IPL 2026: আবহাওয়ার আপডেট

রাজ্যের তিন জেলায় আপাতত তীব্র ঝড়বৃষ্টির পরিস্থিতি রয়েছে। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুর জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি ও তীব্র বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের এক জেলায় ঝড়-শিলাবৃষ্টির পরিস্থিতি রয়েছে। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম জেলায় তীব্র ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি ও তীব্র বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শিলাবৃষ্টির সতর্কতাও রয়েছে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
Apr 06, 20267:09 PM IST

KKR vs PBKS Live Score, IPL 2026: টস জিতল কেকেআর


আইপিএলের শুরুটা ভাল হয়নি কলকাতা নাইট রাইডার্সের। প্রথমে মুম্বই ইন্ডিয়ান্স ও তার পর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরেছে তারা। ফলে হারের হ্যাটট্রিকের আশঙ্কা রয়েছে। আজ ঘরের মাঠে তাদের সামনে পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে দু’ম্যাচ খেলে দু’টিই জিতেছে তারা। কেকেআরকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আয়ার আরও এক বার নিজের পুরনো দলের বিরুদ্ধে নামবেন। শক্তিশালী পঞ্জাবের বিরুদ্ধে কি জয়ে ফিরতে পারবেন অজিঙ্ক রাহানেরা? টস জিতলেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs PBKS: বৃষ্টি থামলেও আর খেলা শুরু করা গেল না ইডেনে, ভেস্তে গেল কেকেআর-পঞ্জাব ম্যাচ, দু’দলই পেল ১ পয়েন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল