Weather Update: রাজ্যের সাত জেলায় তিন দিন ধরে চলবে তাপপ্রবাহ! কবে ফের বৃষ্টি?
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Weather Update: শনিবার পর্যন্ত লাফিয়ে বাড়বে তাপমাত্রা। গরমের সঙ্গে থাকবে অস্বস্তি। কলকাতাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বৃহস্পতি ও শুক্রবার পশ্চিমের চার-পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা।
advertisement
1/6

শনিবার পর্যন্ত লাফিয়ে বাড়বে তাপমাত্রা। গরমের সঙ্গে থাকবে অস্বস্তি। কলকাতাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বৃহস্পতি ও শুক্রবার পশ্চিমের চার-পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলায় গরম ও অস্বস্তি।
advertisement
2/6
আজ, বুধবার তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি তাপমাত্রা থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ-এই সাত জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম চরমে উঠবে।
advertisement
3/6
বৃহস্পতিবার তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলাতে। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা এবং স্বাভাবিকের তুলনায় তা ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। কলকাতা সহ বাকি জেলাতে গরম ও অস্বস্তি চরমে উঠবে।
advertisement
4/6
শুক্রবারেও চাঁদি-ফাটা গরমে জ্বলবে দক্ষিণবঙ্গ। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে থাকবে।
advertisement
5/6
শনিবারেও অব্যাহত থাকবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সাত জেলাতেই বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও গরম ও অস্বস্তি চরমে উঠবে।
advertisement
6/6
শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শনিবার পশ্চিমের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি রাজ্য জুড়ে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা ঝড় বাতাস বইবে রাজ্যের সব জেলাতেই।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: রাজ্যের সাত জেলায় তিন দিন ধরে চলবে তাপপ্রবাহ! কবে ফের বৃষ্টি?