TRENDING:

Iodine Deficiency: সুস্থ থাকতে 'আয়োডাইজড' নুন ছেড়ে 'পিংক সল্ট' খাচ্ছেন? হিতে বিপরীত হচ্ছে, আয়োডিনের ঘাটতিতে যে যে ভয়ঙ্কর অসুখ বাসা বাঁধছে, সাবধান করলেন চিকিৎসক

Last Updated:
দেহে হরমোন তৈরিতে আয়োডিনের বিশেষ ভূমিকা রয়েছে। আর আয়োডিনের ঘাটতি পূরণ করার জন্য আমরা অনেকাংশে নুনের উপর নির্ভরশীল। ‘মায়ো ক্লিনিক’ বলছে, একজন প্রাপ্তবয়স্কের প্রতি দিন ১৫০ মাইক্রোগ্রাম আয়োডিন প্রয়োজন হয়।
advertisement
1/7
'আয়োডাইজড' নুন ছেড়ে 'পিংক সল্ট' খান? সাবধান, আয়োডিনের ঘাটতিতে যে যে অসুখ বাসা বাঁধছে...
সুস্থ থাকতে ইদানীংকালে অনেকেই আয়োডাইজড নুনের পরিবর্তে পিঙ্ক সল্ট এবং সি সল্ট খাচ্ছেন। আর এখানেই বাড়ছে বিপত্তি, ঘাটতি দেখা দিচ্ছে আয়োডিনের। দেহে হরমোন তৈরিতে আয়োডিনের বিশেষ ভূমিকা রয়েছে। আর আয়োডিনের ঘাটতি পূরণ করার জন্য আমরা অনেকাংশে নুনের উপর নির্ভরশীল। ‘মায়ো ক্লিনিক’ বলছে, একজন প্রাপ্তবয়স্কের প্রতি দিন ১৫০ মাইক্রোগ্রাম আয়োডিন প্রয়োজন হয়।
advertisement
2/7
গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও হেপাটোলজিস্ট ডাঃ আলি কাজেমি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে বলেন, খাবারে আয়োডিনযুক্ত টেবিল নুনের বদলে হিমালয়ান সল্ট ব্যবহার করার প্রবণতার কারণেই মানুষের মধ্যে আয়োডিনের ঘাটতি দেখা দিচ্ছে।ড. কাজেমি তাঁর পোস্টের ক্যাপশনে লেখেন,“একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে বলছি—আপনি কি জানেন, এক সময় প্রায় নির্মূল হয়ে যাওয়া আয়োডিনের ঘাটতি আবার ফিরে আসছে? এর অন্যতম কারণ হিসেবে আয়োডিনযুক্ত টেবিল নুনের বদলে হিমালয়ান সল্ট ও সি সল্টের জনপ্রিয়তা বেড়ে যাওয়াকে দায়ী করা হচ্ছে।”
advertisement
3/7
আয়োডাইজড নুন-- সাদা নুন তৈরির পর, তার মধ্যে আয়োডিন প্রবেশ করিয়ে পরিশোধিত করা হয়। সেই নুনই আমরা বাড়িতে খাই। আয়োডিন থাইরয়েড হরমোনের ক্ষরণ, মস্তিষ্কের গঠনের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি গর্ভবতী মহিলাদের শরীরে আয়োডিনের প্রয়োজন হয়। আয়োডিনের অভাবে গয়টার রোগ হতে পারে। সারা দিনে এক চা চামচের অর্ধেক নুন থেকে দৈনিক আয়োডিনের মাত্রা পূরণ করা সম্ভব। এ ছাড়াও কয়েক ধরনের মাছ এবং দুগ্ধজাত খাবারের মধ্যে আয়োডিন থাকে।
advertisement
4/7
চিকিৎসক আলি কাজেমি বলেন, কিছু থাইরয়েড রোগ প্রতিরোধে এবং গর্ভাবস্থায় ভ্রূণের মস্তিষ্কের বিকাশের জন্য আয়োডিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরে পর্যাপ্ত আয়োডিনের মাত্রা বজায় রাখতে আয়োডিনযুক্ত নুন ব্যবহার করা বা আয়োডিনসমৃদ্ধ খাবার যেমন মাছ, দুগ্ধজাত পণ্য এবং সামুদ্রিক শৈবাল খাওয়া অত্যাবশ্যক।
advertisement
5/7
World Health Organization (WHO)-এর মতে, চীন, জার্মানি, ভারত, ইতালি, মালয়েশিয়া এবং দক্ষিণ আফ্রিকা-সহ বিভিন্ন দেশের ২০,৬৬৬ জনেরও বেশি মানুষের উপর গবেষণা করে দেখা গিয়েছে, আয়োডিনের ঘাটতিজনিত রোগে মৃত্যুর হার কমাতে আয়োডিন সাপ্লিমেন্টেশন গভীর প্রভাব ফেলে।
advertisement
6/7
আয়োডিনসমৃদ্ধ নুনের উপকারিতাদেখা গিয়েছে, গয়টার (থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি) রোগের ক্ষেত্রে আয়োডিনসমৃদ্ধ নুন থাইরয়েড গ্রন্থির আকার কমাতে সাহায্য করে।টেবিল নুন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এটি হাইপোথাইরয়েডিজমের উপসর্গের ঝুঁকিও কমায়।
advertisement
7/7
আয়োডিন ছাড়া নুন: সমুদ্রের জল থেকে সি সল্ট তৈরি হয়। এই ধরনের নুনে খনিজ উপাদান বেশি থাকে, কিন্তু আয়োডিন থাকে না। অন্য দিকে হিমালয়ান সল্ট মূলত খনিজ পাথর থেকে তৈরি হয়, এর মধ্যেও কোনও আয়োডিন থাকে না। বিটনুনও খনিজ পাথর থেকে তৈরি করা হয়, যার মধ্যে আয়োডিন থাকে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Iodine Deficiency: সুস্থ থাকতে 'আয়োডাইজড' নুন ছেড়ে 'পিংক সল্ট' খাচ্ছেন? হিতে বিপরীত হচ্ছে, আয়োডিনের ঘাটতিতে যে যে ভয়ঙ্কর অসুখ বাসা বাঁধছে, সাবধান করলেন চিকিৎসক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল