Alipurduar Tourism: হাতে-হাত রেখে তোর্ষা নদীতে পা ডুবিয়ে সূর্যাস্ত, ভ্যালেন্টাইনস ডে-তে ভালবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন
- Reported by:Annanya Dey
- Published by:Rukmini Mazumder
Last Updated:
ভ্যালেনটাইন্স ডে- তে একটু নিরিবিলি স্থানে নিজের মনের মানুষকে নিয়ে যেতে চান।তাহলে আপনার জন্য উপযুক্ত স্থান তোর্ষা নদীর পাড়। ভুটান পাহাড়, তোর্ষা নদী সঙ্গে মন ভোলানো প্রকৃতি হয়ে উঠুক আপনার প্রেম দিবসের সাক্ষী।
advertisement
1/5

আলিপুরদুয়ার, অনন্যা দে: ভ্যালেনটাইন্স ডে- তে একটু নিরিবিলি স্থানে নিজের মনের মানুষকে নিয়ে যেতে চান।তাহলে আপনার জন্য উপযুক্ত স্থান তোর্ষা নদীর পাড়। ভুটান পাহাড়, তোর্ষা নদী সঙ্গে মন ভোলানো প্রকৃতি হয়ে উঠুক আপনার প্রেম দিবসের সাক্ষী।
advertisement
2/5
বিকেলে ঠিক সূর্যাস্তের আগে জয়গাঁ সংলগ্ন দলসিংপাড়া রণবাহাদুরবস্তি হয়ে ওঠে রূপকথার একটুকরো রাজ্য। সূর্যোদয় দেখার জন্য উত্তরবঙ্গের একাধিক স্থান রয়েছে। তবে সূর্যাস্ত দেখার ইচ্ছে কোনও ভ্রমণ পিপাসুর মনে যদি জেগে থাকে। তবে রণবাহাদুরবস্তি তার কাছে আদৰ্শ স্থান।
advertisement
3/5
বিকেলের মায়াবী পরিবেশ দেখতে এলাকার যুবক, যুবতীরা তো রয়েছেন, আসেন কিছু পর্যটক।প্রেম দিবসের দিন আপনার মনের মানুষের হাত ধরে দেখুন সূর্যাস্ত তোর্ষা নদীর পাড়ে।
advertisement
4/5
তোর্ষা নদীর পাড়ে এই ভিউ পয়েন্ট এলে আপনি তুলতে পারবেন দারুণ সব ফটো। পাশাপাশি এলাকার মহিলাদের তৈরি মোমো, নুডলস এবং পকোড়ার মত খাবার খেতে পারবেন। প্রকৃতি দর্শনের পাশাপাশি পেট পুজো হয়ে যাবে আপনার এবং আপনার ভালোবাসার মানুষের।
advertisement
5/5
ভুটান পাহাড়, তোর্ষা নদী সঙ্গে হিমেল হাওয়া। বিকেল বেলায় সূর্যাস্ত দেখতে অনেকেই আসেন অপরূপ সৌন্দর্যে ভরপুর রণবাহাদুরবস্তিতে। দৃশ্য দেখলে মনে হবে কোনও চিত্রশিল্পী নিপুণ হাতে এঁকেছেন প্রকৃতিকে।দলসিংপাড়া এলাকার এশিয়ান হাইওয়ের বা দিকেই দেড় কিলোমিটার পথ গেলেই মেলে এই স্থান।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Alipurduar Tourism: হাতে-হাত রেখে তোর্ষা নদীতে পা ডুবিয়ে সূর্যাস্ত, ভ্যালেন্টাইনস ডে-তে ভালবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন