Valentine's Day Destination: সিঙ্গাপুরের ক্রুজের আমেজ খোদ কলকাতায়! ভ্যালেন্টাইনস ডে-তে ভালবাসার মানুষের সঙ্গে এখানেই কাটুক সন্ধে, রইল হদিশ
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Shubhagata Dey
Last Updated:
Valentine's Day Destination: সিঙ্গাপুরের বিলাসবহুল আলো ঝলমলে ক্রুজ ভ্রমণের অভিজ্ঞতার মতোই এবার ইকো পার্কের ঝিলে মিনি এই ক্রুজে ভ্যালেন্টাইনস ডে প্ল্যান করলে প্রিয়তমার মনে দাগ কাটতে বাধ্য।
advertisement
1/6

*কলকাতা, রুদ্র নারায়ণ রায়: সিঙ্গাপুরের ক্রুজের স্টাইলের আমেজ এবার কলকাতায়! ভ্যালেন্টাইন্স ডে-তে প্রিয়জনকে নিয়ে সন্ধ্যা কাটাতে পারেন এভাবেও। সিঙ্গাপুরের বিলাসবহুল আলো ঝলমলে ক্রুজ ভ্রমণের অভিজ্ঞতার মতোই এবার ইকো পার্কের ঝিলে মিনি এই ক্রুজে ভ্যালেন্টাইনস ডে প্ল্যান করলে প্রিয়তমার মনে দাগ কাটতে বাধ্য।
advertisement
2/6
*ইকোপার্কের আলো ঝলমলে এই মিনি ক্রুজ ইতিমধ্যেই শহরবাসীর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। পার্ক কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ঝিলের জলে ভাসমান ছোট আকারের বিশেষ আলোকসজ্জিত নৌকাগুলিকে সাজানো হয়েছে রঙিন এলইডি আলোকসজ্জায়। সন্ধ্যা নামতেই ঝলমলে আলোয় মোড়া এই নৌকাগুলি যেন এক টুকরো বিদেশি আমেজ এনে দিচ্ছে শহরের বুকে। বিশেষ করে ভ্যালেন্টাইনস ডে-কে কেন্দ্র করে যুগলদের ভিড় চোখে পড়ার মতো।
advertisement
3/6
*প্রেমের সপ্তাহ পালনে প্রিয়জনকে নিয়ে ব্যতিক্রমী মুহূর্ত কাটাতে অনেকেই বেছে নিচ্ছেন এই ক্রুজ ভ্রমণ। নৌকায় চড়ে ঘুরে বেড়ানো, জলের মধ্যে ছবি তোলা এবং আলোয় মোড়া পরিবেশে সময় কাটানোর সঙ্গেই নিজের মনের ভালবাসার কথা একে অপরকে জানাতেই মিলছে সাড়া। আর এভাবেই রোম্যান্টিক আবহ তৈরি হচ্ছে ইকোপার্কে।
advertisement
4/6
*পার্কে ঘুরতে আসা যুবক যুবতীদের কথায়, কলকাতাতেই এমন অভিজ্ঞতা পাওয়া যাবে ভাবিনি। সিঙ্গাপুরের মতো না হলেও পরিবেশটা সত্যিই মন ভাল করে দেওয়ার মতো। বহু মানুষ এই ঝিলে নৌকা বিহার করতে চাইছে। পাশাপাশি ইকোপার্কেও এই সময় বেশ ভালই ভিড়।
advertisement
5/6
*কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, মাথাপিছু ১৫০ টাকায় এই ডবলডেকার ক্রুজে বছর রীতিমতো হিট ইকোপার্কে। প্রচুর মানুষ বিকেলের পর থেকেই ভিড় জমাচ্ছেন এই বোটে চড়ার অভিজ্ঞতা নিতে। আগামীদিনেও এই ধরনের বিশেষ আকর্ষণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
advertisement
6/6
*সব মিলিয়ে বলা যায়, ভ্যালেন্টাইনস ডে-তে প্রিয়জনকে নিয়ে শহরের মধ্যেই এক টুকরো বিদেশি স্টাইলে ক্রুজের অভিজ্ঞতা উপভোগ করতে ইকোপার্ক এখন অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentine's Day Destination: সিঙ্গাপুরের ক্রুজের আমেজ খোদ কলকাতায়! ভ্যালেন্টাইনস ডে-তে ভালবাসার মানুষের সঙ্গে এখানেই কাটুক সন্ধে, রইল হদিশ