Darjeeling Oranges: বিকোচ্ছে নকল কমলা! ঠকার আগে আসল দার্জিলিং-এর কমলা চিনুন এই সহজ উপায়ে
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Darjeeling Oranges: সামান্য কয়েকটা বিষয় মাথায় রাখলেই আসল-নকলের পার্থক্য বোঝা যায় সহজেই। চিনে নিন আসল দার্জিলিংয়ের কমলা লেবু!
advertisement
1/5

শীতকাল মানেই কমলালেবু এরই মধ্যে শিলিগুড়ির বাজারে কম করে হলেও আসতে শুরু করেছে দার্জিলিঙের কমলালেবু। তবে দাম বেশ চড়া। বিক্রেতাদের দাবি, বাজারে বেশির ভাগ লেবুই এখন নাগপুরের। সেগুলি শিলিগুড়ির বিভিন্ন বাজারে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দার্জিলিঙের কমলা ১২০ থেকে ১৪০ টাকা ডজনে বিকোচ্ছে।
advertisement
2/5
প্রায়ই শোনা যায় দার্জিলিংয়ের লেবু বলে ভিন জায়গার লেবু বেচে দেন ফল বিক্রেতারা। কিন্তু সামান্য কয়েকটা বিষয় মাথায় রাখলেই আসল-নকলের পার্থক্য বোঝা যায় সহজেই। দার্জিলিংয়ের কমলালেবু আকারে অনেকটাই ছোট। এর খোসাও অনেক মসৃণ।
advertisement
3/5
কমলা দোকানের মালিক সাগর রায় বলেন, 'দার্জিলিংয়ের কমলা আকারে নাগপুরের কমলা বা পঞ্জাবের কিন্নোর চেয়ে বেশ খানিকটা ছোট। দেখে আপনার কোনও সময় কাঁচাও মনে হতে পারে। দার্জিলিং কমলার পাতা আকারে বড় দার্জিলিং কমলার পুরনো পাতায় একটু লম্বা হয়।দার্জিলিং কমলার খোসা বাকি কমলার থেকে অনেকটাই বেশি পাতলা।
advertisement
4/5
তিনি আরও বলেন, কমলালেবু হাতে নিলেই বুঝবেন খোসা কেমন?দার্জিলিং-এর কমলার খোসা ছাড়ালে সহজেই কোয়া আলাদা হয়ে হাতে চলে আসবে। অন্য কমলালেবু খোসার সঙ্গে এমন ভাবে লেগে থাকে সহজে আলাদা করা যায় না।
advertisement
5/5
পাকা দার্জিলিংয়ের কমলায় টকভাব বিন্দুমাত্র থাকে না।কিন্তু কিছু কিছু বিক্রেতারা নাগপুরের কমলাকেই দার্জিলিংয়ের কমলাবলি বিক্রি করে দিচ্ছেন! দার্জিলিঙের সিটং, মিরিক থেকে সুখিয়াপোখরি, পুলবাজারে ভাল কমলার চাষ হয়। উদ্যোগ পালন দফতর সূত্রে খবর, সেখানকার বাগানগুলিতে প্রচুর ফল ধরেছে। ফলের গুটি শক্ত রয়েছে। রোগ পোকার আক্রমণ না হলে, বাজার ছেয়ে যেতে পারে এ বার। (তথ্য ও ছবি: অনির্বাণ রায়)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Darjeeling Oranges: বিকোচ্ছে নকল কমলা! ঠকার আগে আসল দার্জিলিং-এর কমলা চিনুন এই সহজ উপায়ে