TRENDING:

কাচ্চি বিরিয়ানিতে ‘কাচ্চি’ শব্দের 'অর্থ' কী জানেন...? চমকে দেবে সঠিক 'অর্থ', গ্যারান্টি!

Last Updated:
Kachchi Biryani: 'কাচ্চি বিরিয়ানি' মূলত জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশের ঢাকা শহর থেকে। এর অনন্য স্বাদ ও বিশেষত্বের জন্য প্রায়ই বিরিয়ানির প্রসঙ্গ উঠলে এই শব্দটা উঠে আসে আড্ডায়। আমরা অনেকেই জানি কলকাতা বা হায়দ্রাবাদি বিরিয়ানির মতোই কাচ্চি বিরিয়ানিও কিন্তু অত্যন্ত জনপ্রিয়। যদিও এই বিরিয়ানির জনপ্রিয়তা বাংলাদেশে, আজকাল কিন্তু এপারেও কাচ্চি বিরিয়ানির রমরমা অনেক রেস্তোরাঁতেই। কিন্তু জানেন কি এই কাচ্চি বিরিয়ানির 'কাচ্চি' শব্দের মানে?
advertisement
1/14
কাচ্চি বিরিয়ানিতে ‘কাচ্চি’ শব্দের 'অর্থ' কী জানেন...? চমকে দেবে সঠিক 'অর্থ', গ্যারান্টি!
বিরিয়ানি দেখলে জিভে জল আসে না এমন মানুষ ভূ-ভারতে খুঁজে পাওয়া ভার। এপার বাংলা হোক বা ওপারের বাংলাদেশ। দু'দেশের মধ্যে বর্তমান মতানৈক্যের মধ্যে এই একটি বিষয়ে বোধহয় দুই বাংলার মানুষের মনই একই সুরে বাজে।
advertisement
2/14
সেই মুঘল আমল থেকে সেই যে একটি পদ সম্রাট সম্রাজ্ঞীদের মন জয় করেছিল আজও তার আবেদন তেমনই অমলিন। নামীদামি কোনও বিরিয়ানির দোকানে গেলে বিরিয়ানির তালিকায় কলকাতা বিরিয়ানির মতোই আরও একটি নাম বেশ চোখে পরে, তা হল কাচ্চি বিরিয়ানি।
advertisement
3/14
কিন্তু পছন্দের এই বিরিয়ানির সঙ্গে জুড়ে থাকা কাচ্চি কথাটির অর্থ কি কখনও ভেবেছেন? জানেন কী ভাবে এল এই শব্দ? চলুন তবে আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক– মোঘল সম্রাট থেকে আজকের প্রজন্মের আবেগের আরেক নাম কাচ্চি বিরিয়ানির সঙ্গে জুড়ে থাকা এই বিশেষ শব্দটির আসল অর্থ কী।
advertisement
4/14
শুরুতেই জেনে নেওয়া যাক 'বিরিয়ানি' শব্দটির আসল মানে কী। বস্তুত বিশেষজ্ঞ ইতিহাসবিদদের মতে, বিরিয়ানি শব্দটি এসেছে 'বিরিয়ান' থেকে। এই বিরিয়ান আদতে ফারসি শব্দ, যার অর্থ রান্নার আগে ভেজে নেওয়া। আর একথা কে না জানে বিরিয়ানি বানাতে আগে ঘিয়ে চাল ভেজে নিতে হয়।
advertisement
5/14
বিরিয়ানির ইতিহাসও বেশ মজাদার। জনশ্রুতি আছে একবার মুমতাজ মহল মুঘল সৈন্যদের অবস্থা দেখতে করতে ব্যারাকে যান। কিন্তু সম্রাজ্ঞী সেখানে গিয়ে দেখেন সৈনিকদের স্বাস্থ্যের অবস্থা নিদারুণ। অত্যন্ত ব্যথিত হয়ে পড়েন তিনি।
advertisement
6/14
কথিত আছে এর পরেই সেনাদের মেসের বাবুর্চিকে তিনিই নাকি নির্দেশ দেন চাল ও মাংস সমৃদ্ধ এমন একটা পুষ্টিকর খাবার তৈরি করতে যা সৈনিকদের ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধার করে দিতে পারবে। বিরিয়ানির ইতিহাস বলে, সেদিন সম্রাজ্ঞী মুমতাজ মহলের আদেশে বাবুর্চি যে খাবারটি তৈরি করলেন সেটাই আজকের দিনের বিরিয়ানি নামে পরিচিত।
advertisement
7/14
ভোজন রসিক মুঘলদের খাবার টেবিলে জয়গা পেতে বেশিদিন অপেক্ষা করতে হয়নি সুস্বাদু বিরিয়ানির। পরে মুঘলরা ভারতের যে যে অঞ্চলে গিয়েছেন সেখানেই জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছেন বিরিয়ানির স্বর্গীয় সেই স্বাদ।
advertisement
8/14
তবে এই বিরিয়ানি পদটি কিন্তু জায়গা বিশেষে বদলে যায়। স্বাদে ও রান্নার পদ্ধতিতে একেক জায়গায় বিরিয়ানি একেক রকম। আমরা জানি, কলকাতার বিরিয়ানিতে যেমন বাঙালির মন টানে বড়সড় সাইজের আলু, তেমনই আবার হায়দ্রাবাদি বিরিয়ানির মশলা একেবারে অন্য মাত্রা এনে দেয় খাদ্য রসিকদের মনে।
advertisement
9/14
'কাচ্চি বিরিয়ানি' মূলত জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশের ঢাকা শহর থেকে। এর অনন্য স্বাদ ও বিশেষত্বের জন্য প্রায়ই বিরিয়ানির প্রসঙ্গ উঠলে এই শব্দটা উঠে আসে আড্ডায়। আমরা অনেকেই জানি কলকাতা বা হায়দ্রাবাদি বিরিয়ানির মতোই কাচ্চি বিরিয়ানিও কিন্তু অত্যন্ত জনপ্রিয়।
advertisement
10/14
যদিও এই বিরিয়ানির জনপ্রিয়তা বাংলাদেশে, আজকাল কিন্তু এপারেও কাচ্চি বিরিয়ানির রমরমা অনেক রেস্তোরাঁতেই। কিন্তু জানেন কি এই কাচ্চি বিরিয়ানির 'কাচ্চি' শব্দের মানে?
advertisement
11/14
আসলে 'কাচ্চি' শব্দটা এসেছে উর্দু 'কাচ্চা' শব্দটি থেকে যার বাংলা অর্থ কাঁচা। যেহেতু সুগন্ধি চালের সঙ্গে কাঁচা মাংস সরাসরি রান্না করা হয় তাই এর নাম হয়েছে কাচ্চি। এটি হিন্দি এবং উর্দুতেও একই নামে পরিচিত।
advertisement
12/14
সেদ্ধ ছাড়া খাসির মাংস টকদই দিয়ে মাখিয়ে তার উপর আলু আর চালের আস্তরণ দিয়ে রান্না করা হয় কাচ্চি বিরিয়ানি। অন্যদিকে সেদ্ধ বা পাক করা মাংস চালের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় 'পাক্কি বিরিয়ানি'।
advertisement
13/14
কাচ্চি বিরিয়ানি একটি বিশেষ ধরনের বিরিয়ানি যা দক্ষিণ এশিয়ার বিশেষ করে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি খাবার। বিশেষত পুরনো ঢাকায় সবচেয়ে বেশি জনপ্রিয় হল কাচ্চি বিরিয়ানি। বিয়ে, উৎসব এবং বিশেষ অনুষ্ঠানে অতিথিদের মন জয় করে নেয় মনোমুগ্ধকর স্বাদের কাচ্চি বিরিয়ানি।
advertisement
14/14
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/দেশ/
কাচ্চি বিরিয়ানিতে ‘কাচ্চি’ শব্দের 'অর্থ' কী জানেন...? চমকে দেবে সঠিক 'অর্থ', গ্যারান্টি!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল