TRENDING:

10 Rupees Chicken Pakora: মাত্র ১০ টাকায় ইয়া বড় তিন পিস চিকেন পকোড়া, জমে যাবে বাড়ির পার্টি বা ঘরোয়া আড্ডা, কোথায় মিলছে? জেনে নিন ঠিকানা

Last Updated:
স্বাদেও জমাটি, দামেও সস্তা—পূর্ব মেদিনীপুরের নতুন ফুড ডেস্টিনেশন। মিলছে মাত্র ১০ টাকায় ৩ পিস চিকেন পকোড়া। কুড়মুড়ে, মুচমুচে, স্বাদে জমাটি। একবার খেলে স্বাদ ভুলবেন না!
advertisement
1/6
১০ টাকায় ইয়া বড় তিন পিস চিকেন পকোড়া, জমে যাবে বাড়ির পার্টি বা ঘরোয়া আড্ডা, কোথায় মিলছে?
আট থেকে আশির পছন্দের তালিকায় চিকেন পকোড়া! আর যদি এক প্লেট পকোড়া পাওয়া যায় মাত্র ১০ টাকায়, তবে তো কথাই নেই!
advertisement
2/6
মাত্র ১০ টাকায় তিন পিস ভাল সাইজের চিকেন পকোড়া পেয়ে খুশি খদ্দেররা। প্রতিদিনই ভিড় জমছে পূর্ব মেদিনীপুরের এই দোকানে। সন্ধ্যা নামলেই শুরু হয়ে যায় বিক্রি। অন্যান্য ফাস্টফুড আইটেম থাকলেও সবচেয়ে বেশি নজর কাড়ছে এই চিকেন পকোড়া। স্বাদ ও দামের কারণে অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে এই খাবার। অনেকেই দূরদূরান্ত থেকে আসছেন শুধুমাত্র এই পকোড়া খাওয়ার জন্য
advertisement
3/6
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের আড়গোয়াল বাজারে এই উদ্যোগ নিয়েছেন ভোলানাথ গিরি। দীর্ঘদিন ধরে হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই সাত মাস আগে নিজের ফাস্টফুডের দোকান খোলেন। নিজের কিছু করার ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত। শুরু থেকেই কম দামে ভাল খাবার দেওয়ার লক্ষ্য নিয়ে পথ চলা শুরু করেন ভোলানাথ।
advertisement
4/6
দোকানে চাউমিন, রোল, বিরিয়ানি-সহ একাধিক ফাস্টফুড আইটেম পাওয়া যায়। তবে বিক্রির তালিকায় শীর্ষে রয়েছে চিকেন পকোড়া। প্রতিদিন গড়ে প্রায় ১৫০ থেকে ২০০ প্লেট পকোড়া বিক্রি হয়। ক্রেতাদের চাহিদা এতটাই বেশি যে অনেক সময় সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে যায় সব পকোড়া। স্বল্প দামে হলেও মান নিয়ে কোনও আপস করেন না বলেই দাবি ভোলানাথের।
advertisement
5/6
কাঁচামালের দাম বাড়লেও চিকেন পকোড়ার দাম বাড়াননি ভোলানাথ। বেশ কয়েক মাস ধরেই তিন পিস পকোড়া ১০ টাকাতেই বিক্রি হচ্ছে। এতে লাভ কম হলেও খদ্দেরদের মুখে হাসি দেখাই তার কাছে বড় প্রাপ্তি। আর বেশি বিক্রির কারণে দাম পুষিয়ে যায় তার। ক্রেতাদের অনেকেই বলছেন, এত কম দামে এমন সুস্বাদু চিকেন পকোড়া আগে কখনও পাননি তাঁরা।
advertisement
6/6
টমেটো সস, চিলি সস, কাসুন্দি ও স্যালাডের সঙ্গে পরিবেশন করা হয় এই চিকেন পকোড়া। স্বাদে যেমন জমাটি, তেমনি দাম একেবারে হাতের নাগালে। তাই সন্ধ্যা নামতেই দোকানে ভিড় বাড়তে থাকে। মাত্র ১০ টাকায় তিনটে চিকেন পোকড়া খেতে চাইলে অবশ্যই পৌঁছাতে হবে আড়গোয়াল বাজারের এই দোকানে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
10 Rupees Chicken Pakora: মাত্র ১০ টাকায় ইয়া বড় তিন পিস চিকেন পকোড়া, জমে যাবে বাড়ির পার্টি বা ঘরোয়া আড্ডা, কোথায় মিলছে? জেনে নিন ঠিকানা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল