Tarapith: তারাপীঠ ভ্রমণে এলে 'এই' ৫ জায়গা দেখতে আর ভুলবেন না, কী দেখবেন, কোথায় যাবেন? রইল হদিশ
- Reported by:Souvik Roy
- Published by:Shubhagata Dey
Last Updated:
Tarapith: তারাপীঠ মন্দির থেকে মাত্র কিলোমিটার ২ এগিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন তারাপীঠের আটলা গ্রামে। সাধক বামদেবের জন্মভিটা এটি।মা তারার পরম ভক্ত বামদেবের স্মৃতিবিজড়িত এই মন্দিরটি অন্যতম দর্শনীয় স্থান। এখানে গেলে আপনি দেখতে পাবেন সাধক বামদেবের সেই পুরনো মাটির বাড়ি।
advertisement
1/5

*বীরভূম,সৌভিক রায়: সাধক বামদেবের অন্যতম তীর্থভূমি বীরভূমের তারাপীঠ মা তারার মন্দির। প্রত্যেকদিন দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটক ছুটে আসেন মা তারার মন্দির ভ্রমণের জন্য। তবে আপনি কি জানেন মা তারার মন্দির ভ্রমণের জন্য এলে যদি এই কয়েকটি জায়গা না দেখলে তাহলে আপনার তারাপীঠ ভ্রমণ বৃথা। মা তারা মন্দির: এটি প্রধান মন্দির, যেখানে দেবী তারা মুণ্ডমালিনী রূপে বিরাজমান। এটি একটু সিদ্ধপীঠ।
advertisement
2/5
*তারাপীঠ মন্দিরের অদূরেই রয়েছে তারাপীঠ মহাশ্মশান। দ্বারকা নদীর তীরে অবস্থিত এই মহাশ্মশান। ভক্তদের বিশ্বাস দ্বারকা নদীতে পূর্ণ স্নান করে মহাশ্মশানে মহাযজ্ঞ করলে অসাধ্য সাধন হয়। তাই আপনি যদি তারাপীঠ ভ্রমণের জন্য আসেন তাহলে অবশ্যই রাতের অন্ধকারে ঘুরে আসুন এই মহাশ্মশান থেকে।
advertisement
3/5
*পাশাপাশি তারাপীঠ মন্দির থেকে মাত্র কিলোমিটার ২ এগিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন তারাপীঠের আটলা গ্রামে। সাধক বামদেবের জন্মভিটা এটি।মা তারার পরম ভক্ত বামদেবের স্মৃতিবিজড়িত এই মন্দিরটি অন্যতম দর্শনীয় স্থান। এখানে গেলে আপনি দেখতে পাবেন সাধক বামদেবের সেই পুরনো মাটির বাড়ি।
advertisement
4/5
*তবে তারাপীঠের এই সমস্ত জায়গা যদি আপনার দেখা হয়ে যায় তাহলে আপনাকে সোজা পৌঁছে যেতে হবে তারাপীঠ থেকে প্রায় ১০ কিমি দূরে, যা নিত্যানন্দ স্বামীর জন্মস্থান এবং পাণ্ডবদের সঙ্গে সম্পর্কিত একচক্রধাম হিসেবে পরিচিত। সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই জায়গা হবে আপনার ভ্রমণের এক সেরা ডেস্টিনেশন। তারাপীঠ থেকে মাত্র ৩০০-৪০০ টাকা দিয়ে টোটো ভাড়া করে ৫ জন মিলে পৌঁছে যেতে পারবেন এখানে।
advertisement
5/5
*বীরভূম জেলায় মোট ৫টি সতীপীঠ রয়েছে। তার মধ্যে তারাপীঠ থেকে খুব কাছে অবস্থিত রয়েছে নলহাটির নলহাটেশ্বরী সতীপীঠ। প্রায় ২৫-৩০ কিমি দূরে অবস্থিত ৫১ সতীপীঠের একটি। আপনি চাইলে এখান থেকেও ঘুরে আসতে পারেন। এখানে পুজো দিয়ে আপনি মন্দিরেই দুপুরের ভোগ খেয়ে নিতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tarapith: তারাপীঠ ভ্রমণে এলে 'এই' ৫ জায়গা দেখতে আর ভুলবেন না, কী দেখবেন, কোথায় যাবেন? রইল হদিশ