Gastric Cancer: পেটের উপরের দিকে ব্যথা-অস্বস্তি? অবহেলা নয়! গ্যাস্ট্রিক ক্যানসারের যে ৯ উপসর্গ কেউ খেয়ালই করেন না
- Published by:Rukmini Mazumder
Last Updated:
গ্যাস্ট্রিক ক্যানসারের সবথেকে বড় বিপদ হল, এই ক্যানসারের প্রাথমিক উপসর্গগুলো সিংহভাগ মানুষই সাধারণ শরীর খারাপ বলে এড়িয়ে যায়! যেমন পেটে ব্যথা বা গ্যাস-অ্যাসিডিটি-পেট জ্বালা! শরীরের কোন কোন লক্ষণগুলো ভয়ের? পড়ুন
advertisement
1/9

পেটের ক্যানসার বা গ্যাস্ট্রিক ক্যানসার প্রথম বাসা বাধে পেটের আস্তরণে, ধীরে ধীরে এবং নিঃশব্দে ছড়িয়ে পড়ে একাধিক অঙ্গে। সমস্যা হল, গ্যাস্ট্রিক ক্যানসারের প্রাথমিক উপসর্গগুলো বেসিরভাগ মানুষই বুঝতে পারেন না! সাধারণ শরীর খারাপ বলে এড়িয়ে যান! আর সেখানেই বড় ভুলটা হয়ে যায়! যতক্ষণে রোগ ধরা পড়ে, পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে! কাজেই শুরুতেই সচেতন হন! জেনে নিন শরীরের কোন কোন লক্ষণ গ্যাস্ট্রিক ক্যানসারের প্রাথমিক উপসর্গ হতে পারে-- (ছবি-iStock)
advertisement
2/9
পেট ফাঁপা: সামান্য খেয়েই পেট আইঢাঁই করছে? ভাবছেন পেট ফাঁপা? কিন্তু অল্প খাওয়ার পরও যদি দীর্ঘসময় পেট ভরা থাকে, তাহলে তা ভয়ের! কোষের অস্বাভাবিক বৃদ্ধির কারণে এমনটা হতে পারে। (ছবি-Canva)
advertisement
3/9
হজম না হওয়া: দীর্ঘদিন ধরে যদি খাবার হজম না হয়, বহাল থাকে বুকজ্বালা, ওষুধ খেয়েও যদি সমস্যা না মেটে, তবে তা কিন্তু শুধুমাত্র অ্যাসিডিটির লক্ষণ নাও হতে পারে। যদি এই অস্বস্তি লাগাতার চলতে থাকে এবং সময়ের সঙ্গে বাড়তে থাকে, তাহলে তা পেটের আস্তরণে জ্বালা বা অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। (ছবি-iStock)
advertisement
4/9
পেটের উপরের অংশে ব্যথা: পেটের উপরের অংশে ঘনঘন ব্যথা বা অস্বস্তি হলেই আমরা ধরে নিই আলসার বা অ্যাসিডিটির কারণে এমনটা হচ্ছে। কিন্তু ব্যথা যদি বাড়তে থাকে, ফিরে ফিরে আসে, ওষুধে সমস্যা না মেটে, তবে সতর্ক হন। (ছবি-Canva)
advertisement
5/9
বমিভাব: দীর্ঘদিন ধরে বমিভাব বা বমি হলে উপেক্ষা করবেন না। বমির সঙ্গে রক্ত বার হওয়া, তা উজ্জ্বল লাল হোক বা কফির মতো গাঢ়, একটি গুরুতর সমস্যার সংকেত হতে পারে। (ছবি-Canva)
advertisement
6/9
কালো বা রক্তযুক্ত মল: কালচে, তারের মতো মল বা মলে রক্ত পেটের ভিতরে রক্তক্ষরণের ইঙ্গিত দেয়। এটি অ্যানিমিয়ার কারণেও হতে পারে। কিন্তু যখন ক্লান্তির সঙ্গে শ্বাসকষ্ট বা মাথা ঘোরা দেখা দেয়, তখন সচেতন হন! চিকিৎসকের পরামর্শ নিন। (ছবি-Canva)
advertisement
7/9
অল্প খেতেই পেট ভরে যাওয়া: খুব অল্প খাবার খাওয়ার পরই যদি পেট ভরে যাওয়ার অনুভূতি হয়, তাহলে তা কোনও অন্তর্নিহিত সমস্যার ইঙ্গিত হতে পারে। এটি তখন ঘটে যখন টিউমার পেটের স্বাভাবিক প্রসারণে বাধা দেয় বা হজম প্রক্রিয়াকে ব্যাহত করে।(ছবি-Canva)
advertisement
8/9
ক্ষিদে কমে যাওয়া: যদি কয়েক সপ্তাহ ধরে ক্ষিদে কমে যায়, তবে তা হজম প্রক্রিয়ায় কোনও অন্তর্নিহিত পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। কোনও স্পষ্ট কারণ ছাড়াই হঠাৎ ক্ষিদে কমে যাওয়া গ্যাস্ট্রিক ক্যানসারের প্রাথমিক সতর্ক হতে পারে। (ছবি-Canva)
advertisement
9/9
ওজন কমে যাওয়া: ডায়েটিং করছেন না, এক্সারসাইজও নয়, তবু ঝপঝপিয়ে ওজন কমছে?সাবধান! যে-কোনও ক্যানসারের প্রাথমিক লক্ষণের মধ্যে একটি হল ওজন কমে যাওয়া। (ছবি-Canva)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gastric Cancer: পেটের উপরের দিকে ব্যথা-অস্বস্তি? অবহেলা নয়! গ্যাস্ট্রিক ক্যানসারের যে ৯ উপসর্গ কেউ খেয়ালই করেন না