TRENDING:

মমতা বন্দ্যোপাধ্যায় আজ উদ্বোধন করছেন কলকাতা-কল্যাণী সংযোগকারী ৪৫ কিমি সুপার হাইওয়ে...! ৪০ মিনিটে পৌঁছন যাবে ২ ঘণ্টার রাস্তা

Last Updated:
Kalyani Super Highway: কোনওরকম যানজট ছাড়াই মাত্র ৪০ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাচ্ছে কলকাতা থেকে কল্যানী, যেই দূরত্ব আগে সময় লাগতো অন্তত দু ঘণ্টা। বিরাট এই প্রকল্পে মোট খরচ হবে ৩৩৬০ কোটি টাকা। কলকাতা-কল্যাণী সংযোগকারী ৪৫ কিমি দীর্ঘ সুপার হাইওয়ের উদ্বোধন আজ মমতার হাতে!
advertisement
1/5
মমতা বন্দ্যোপাধ্যায় আজ উদ্বোধন করছেন কলকাতা-কল্যাণী সংযোগকারী ৪৫ কিমি সুপার হাইওয়ে...!
আজ, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হতে চলেছে কলকাতার সঙ্গে কল্যাণীর সংযোগকারী ৪৫ কিমি দীর্ঘ সুপার হাইওয়ে - কল্যানী এক্সপ্রেসওয়ে। সঙ্গে উদ্বোধন হচ্ছে নিমতায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যানী এক্সপ্রেসওয়েগামী ৩ লেনের ১.৫ কিমি দীর্ঘ ফ্লাইওভার।
advertisement
2/5
একইসঙ্গে কাপা থেকে বড় জাগুলি (NH 12 এর সাথে সংযোগকারী) পর্যন্ত ৬.৫ কিমি দীর্ঘ ৬ লেনের এলিভেটেড করিডোরেরও উদ্বোধন আজ। ৪/৬ লেনের এই সিগন্যাল ফ্রি এক্সপ্রেসেওয়েতে রয়েছে ২১ টি ফ্লাইওভার।
advertisement
3/5
এই নতুন রাস্তার ফলে কোনওরকম যানজট ছাড়াই মাত্র ৪০ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাচ্ছে কলকাতা থেকে কল্যানী, যেই দূরত্ব আগে সময় লাগতো অন্তত দু ঘণ্টা। বিরাট এই প্রকল্পে মোট খরচ হবে ৩৩৬০ কোটি টাকা।
advertisement
4/5
আগামী দিনে কল্যানী এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে নির্মীয়মান গঙ্গার উপরের ৬ লেনের দ্বিতীয় ঈশ্বর গুপ্ত সেতু। পুরো কাজটাই হয়েছে রাজ্য সরকারের অধীন West Bengal Highway Development Corporation Ltd সংস্থার তরফে।
advertisement
5/5
রাজ্য সরকারের দাবি, নতুন এই রাস্তা চালু হলে বদলে যেতে চলেছে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার মানুষের পরিবহন ব্যবস্থা। এর ফলে খুব সহজেই উত্তরবঙ্গ-গামী গাড়ি বারাসতের যানজট এড়িয়ে পৌঁছে যাবে তাদের গন্তব্যে। কলকাতা থেকে কল্যানী এইমস পৌঁছনও হবে সহজ। যার ফলে উন্নতি হবে মানুষের আর্থ সামাজিক অবস্থারও।
বাংলা খবর/ছবি/কলকাতা/
মমতা বন্দ্যোপাধ্যায় আজ উদ্বোধন করছেন কলকাতা-কল্যাণী সংযোগকারী ৪৫ কিমি সুপার হাইওয়ে...! ৪০ মিনিটে পৌঁছন যাবে ২ ঘণ্টার রাস্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল