TRENDING:

Abhishek Banerjee: ‘কেন্দ্র টাকা দিক বা না দিক...,’ তফশিলি মহিলাদের বড় আশ্বাস অভিষেকের! ৮৪টি বিশেষ বিধানসভা নিয়ে দু’মাসের কাজ ‘বেঁধে’ দিলেন সাংসদ

Last Updated:

তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ৮৪ বিধানসভা আছে এস সি, এসটি সমন্বিত। বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমীর আনা যে এক, তা মানুষকে বোঝানোর কথা বলেন তৃণমূল নেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মার্চ মাস পড়ে গেছে৷ এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশও হয়ে গিয়েছে৷ এবার শুধু ভোট ঘোষণা দিনক্ষণ বাকি৷ কিন্তু, তার আগে বসে নেই রাজ্যের রাজনৈতিক দলেরা৷ পুরোদমে চলছে একের পর এক কর্মসূচি৷ সোমবার যেমন কলকাতার নজরুল মঞ্চে বিশেষ সম্মেলন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সম্মেলনের নাম ‘তফশিলি সংলাপ’৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
advertisement

সমাজের অনগ্রসর শ্রেণির ভোট নিজেদের দিকে টানতে একাধিক পদক্ষেপ করেছে ঘাসফুল শিবির। মনে করা হচ্ছে, সে কথা মাথায় রেখেই এবার দলের তফশিলি জাতি (SC) , তফশিলি উপজাতি (ST) নেতাদের নিয়ে সভা করেছে তৃণমূল কংগ্রেস। এদিনের সভামঞ্চ থেকে তফশিলি ‘ভাই-বোনে’দের একাধিক বার্তাও দিতে দেখা যায় অভিষেককে৷

আরও পড়ুন: ভোটের মুখে ‘তফশিলির সংলাপ’ সম্মেলন তৃণমূলের, সভায় বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

advertisement

বিজেপি শাসিত রাজ্যে তফশিলি জাতি-উপজাতির মানুষদের প্রসঙ্গ তুলে এদিন অভিষেক বলেন, ‘‘তপশিলি জাতির ক্ষেত্রে নির্যাতন ও আক্রমণের ঘটনায় গোল্ড মেডেল উত্তরপ্রদেশ, সিলভার মেডেল রাজস্থান ও ব্রোঞ্জ মেডেল পেয়েছে মধ্যপ্রদেশ। এই তিনটে তথ্য কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। আদিবাসীদের উপর অত্যাচার মণিপুর, মধ্যপ্রদেশ ও রাজস্থানে বেশি হয়েছে। এরাও সেই ডাবল ইঞ্জিন সরকার। যারা প্রতি পদে পদে অত্যাচার করে এসসি, এসটি, ওবিসিদের উপর তারা সমাজের বন্ধু হতে পারে না। যাঁরা নেতৃত্ব দিচ্ছেন তাঁদের নেতা অমিত শাহ বলছেন আম্বেদকর নাম জপ ফ্যাশান হয়ে গেছে।’

advertisement

এরপরেই তফশিলি সম্প্রদায়ের মহিলাদের বিশেষ আশ্বাস দিয়ে অভিষেক বলেন, ‘‘তপশিলি মহিলাদের দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। কেন্দ্র টাকা দিক বা না দিক, রাজ্য আপনাকে টাকা দিচ্ছে।’’

আরও পড়ুন: ‘এপিক কার্ডে লেখা থাকে না…,’ বাদ ৯০ শতাংশ মতুয়ার নাম! রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূল সাংসদের

সেরা ভিডিও

আরও দেখুন
ডেলিভারি বয় থেকে ‘বাবু রাও’, সফল ইউটিউবার হয়ে পুরুলিয়ার গর্ব আদিত্য রজক
আরও দেখুন

অভিষেক বলেন, ‘‘আগামী দুই মাস প্রচার করবেন আপনারা। সবাইকে এই প্রচার চালাতে হবে। গ্রামে যাবেন, ঘরে যাবেন। আমাদের কাজ পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রচার করা। আত্মতুষ্টিতে ভুগলে হবে না। ৮৪ বিধানসভা আছে এস সি, এসটি সমন্বিত। সেখানে বোঝাতে হবে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমীর আনা এক। যারা একবুক আশা নিয়ে ভোট দিয়েছিল, তারা দেখুক বিজেপি কীভাবে অত্যাচার করেছে।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: ‘কেন্দ্র টাকা দিক বা না দিক...,’ তফশিলি মহিলাদের বড় আশ্বাস অভিষেকের! ৮৪টি বিশেষ বিধানসভা নিয়ে দু’মাসের কাজ ‘বেঁধে’ দিলেন সাংসদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল