TRENDING:

সব সংশয় দূর, লকডাউনে বিদ্যুতের বিল মেটানো যাবে এভাবেই

Last Updated:
সংস্থার দাবি, মার্চে অধিকাংশ গ্রাহকই Provisional Bill পাবেন। অনলাইনে ওই বিল মেটাতে পারবেন গ্রাহকেরা।
advertisement
1/5
সব সংশয় দূর, লকডাউনে বিদ্যুতের বিল মেটানো যাবে এভাবেই
লকডাউনের মধ্যে বিদ্যুতের বিল কীভাবে মেটানো যাবে ৷ তা নিয়ে সংশয়ে অধিকাংশ মানুষই ৷ কারণ অনলাইনে বিল পেমেন্টে অনেকেই অভ্যস্ত নন ৷ তাছাড়া বাড়িতে মিটার রিডিংয়ের জন্যও বিদ্যুৎ বিভাগের কারোর পক্ষে আসা সম্ভব হচ্ছে না ৷ তাই এ ব্যাপারে অভয় দিচ্ছে সিইএসসি ৷ Representational Image
advertisement
2/5
সংস্থার দাবি, মার্চে অধিকাংশ গ্রাহকই Provisional Bill পাবেন। অনলাইনে ওই বিল মেটাতে পারবেন গ্রাহকেরা। সেটা না সম্ভব হলে নিকটবর্তী কোনও স্পেনসার্স স্টোরে গিয়ে বিলের টাকা বাবদ চেক জমা দেওয়া যাবে ৷ Representational Image
advertisement
3/5
এখন প্রশ্ন হল, মিটার রিডিংই যখন হচ্ছে না, তখন বিদ্যুতের বিল কীভাবে সঠিক আসা সম্ভব ৷ কার বাড়িতে কত ইউনিট ব্যবহার হয়েছে, সেটা কীভাবে জানা যাবে ? Representational Image
advertisement
4/5
গত বছর মার্চে গ্রাহকের বাড়ি বা অফিসে মিটার রিডিং নেওয়া থাকলে, ওই মাসে কত ইউনিট খরচ হয়েছিল তা দেখে এ বছর মার্চের প্রভিশনাল বিল তৈরি হবে। আর রিডিং না নেওয়া থাকলে, গত ছ’মাসে কত ইউনিট করে বিদ্যুৎ খরচ হয়েছে, তার গড় করেও তৈরি হতে পারে ওই বিল। Representational Image
advertisement
5/5
এমএমএসের মাধ্যমেই জানতে পারবেন বিল ৷ যাদের কাছে এখনও আসেনি এসএমএস ৷ সেই সমস্ত গ্রাহকদের বিল তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ হলেই পাঠানো হবে এসএমএস ৷ Representational Image
বাংলা খবর/ছবি/কলকাতা/
সব সংশয় দূর, লকডাউনে বিদ্যুতের বিল মেটানো যাবে এভাবেই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল