Weather Update: কালও তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে, তবে ফের ফিরবে শীত! কবে থেকে নামবে পারদ?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা সামান্য বাড়লো। কাল আরো একটু বাড়বে তাপমাত্রা। তারপর এর নিম্নমুখী হতে পারে পারদ। দক্ষিণবঙ্গে শীতের আমেজ সকাল সন্ধ্যায়।
advertisement
1/5

আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা সামান্য বাড়লো। কাল আরো একটু বাড়বে তাপমাত্রা। তারপর এর নিম্নমুখী হতে পারে পারদ। দক্ষিণবঙ্গে শীতের আমেজ সকাল সন্ধ্যায়। তাপমাত্রা উঠানামা করবে আগামী কয়েকদিন।
advertisement
2/5
উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে। কাল থেকে ঘন কুয়াশার সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই হালকা কুয়াশার সম্ভাবনা।
advertisement
3/5
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম ও পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে থাকবে সকালের দিকে। কলকাতা সহ বাকি জেলাতে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে।
advertisement
4/5
দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার খুব সামান্য বাড়ল তাপমাত্রা। আগামীকাল আরো একটু চড়বে পারদ।
advertisement
5/5
কলকাতায় আগামীকাল ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। তারপর দিন থেকে সামান্য করে নামবে পারদ। শনিবারের মধ্যে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ফের নামতে পারে কলকাতার তাপমাত্রা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Weather Update: কালও তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে, তবে ফের ফিরবে শীত! কবে থেকে নামবে পারদ?