TRENDING:

West Bengal Weather Update: সামান্য বাড়ল তাপমাত্রা, উত্তরে কুয়াশার দাপট, ফের কি পারদ নামবে? জেনে নিন পূর্বাভাস

Last Updated:
গোটা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত থাকবে কুয়াশার দাপট। দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমানে বুধবার থাকবে কুয়াশা।
advertisement
1/6
সামান্য বাড়ল তাপমাত্রা, উত্তরে কুয়াশার দাপট, ফের কি পারদ নামবে? জেনে নিন পূর্বাভাস
সামান্য বাড়ল তাপমাত্রা। স্বাভাবিক বা তার উপরেই রয়েছে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত নেই। আগামী দু’দিন সামান্য বাড়বে তাপমাত্রা। তারপর ফের কমবে তাপমাত্রা। আরও একবার কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নামতে পারে।
advertisement
2/6
রাজ্যে আপাতত আগামী সাত দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। গোটা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত থাকবে কুয়াশার দাপট। দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমানে বুধবার থাকবে কুয়াশা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
3/6
উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে। বৃহস্পতিবার ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে আগামিকাল, বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসতে পারে দু-এক জায়গায়।
advertisement
4/6
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে থাকবে সকালের দিকে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে।
advertisement
5/6
কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। রাতে ও সকালে শীতের অনুভূতি কিছুটা কমবে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে রয়েছে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আগামী দু’দিন। ১-২ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দু'দিন পর ফের নিম্নমুখী হবে পারদ। কলকাতায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ফের নামতে পারে তাপমাত্রা।
advertisement
6/6
পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। আপাতত দিনের বেলায় শীত উধাও। সকালে আর সন্ধ্যায় শীতের অনুভূতি। শীতের অনুভূতি কিছুটা কমবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
West Bengal Weather Update: সামান্য বাড়ল তাপমাত্রা, উত্তরে কুয়াশার দাপট, ফের কি পারদ নামবে? জেনে নিন পূর্বাভাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল