এছাড়াও সংশোধিত নম্বর ব্যবস্থা অনুযায়ী নিউ জলপাইগুড়ি স্টেশনের প্রধান প্রবেশপথের পাশের নবনির্মিত প্ল্যাটফর্মগুলোর নামকরণকরা হয়েছে প্ল্যাটফর্ম নং ১ এবং প্ল্যাটফর্ম নং ২ হিসেবে। স্টেশনের প্রধান প্রবেশপথের পাশের নবনির্মিত প্ল্যাটফর্মগুলোর নামকরণ করা হয়েছে প্ল্যাটফর্ম নং ১ এবং প্ল্যাটফর্ম নং ২ হিসেবে। বর্তমানের প্ল্যাটফর্মগুলোকে পদ্ধতিগতভাবে ৮ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত নতুন করে নম্বর দেওয়া হয়েছে। পূর্ববর্তী প্ল্যাটফর্মগুলোকে নিম্নরূপভাবে পুনঃসজ্জিত করাহয়েছে: বর্তমানের প্ল্যাটফর্ম-১এ-কে প্ল্যাটফর্ম-৩, প্ল্যাটফর্ম-১-কে প্ল্যাটফর্ম-৪, প্ল্যাটফর্ম-২-কে প্ল্যাটফর্ম-৫, প্ল্যাটফর্ম-৩-কে প্ল্যাটফর্ম-৬, প্ল্যাটফর্ম-৪-কেপ্ল্যাটফর্ম-৭ এবং প্ল্যাটফর্ম-৫-কে প্ল্যাটফর্ম-৮ হিসেবে ফের সংখ্যায়িত করা হয়েছে। এই যুক্তিসঙ্গতকরণের উদ্দেশ্য হল সমরূপতা আনা, পরিচালনাগত জটিলতা কমানো এবং ট্রেনের চলাচল আরও সুগম করা।
advertisement
যাত্রী চলাচল সুগম করতে এবং রেল পরিচালন আরও দক্ষ করে তুলতে নিউ জলপাইগুড়ি স্টেশনের সংশোধিত প্ল্যাটফর্মগুলিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দীর্ঘ দূরত্বের ট্রেনকে স্থানান্তরিত করা হয়েছে। কামাখ্যা – হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (২৭৫৭৬ডাউন) এবং গুয়াহাটি – রোহতক অমৃত ভারত এক্সপ্রেস (১৫৬৭১ ডাউন), ডিব্রুগড় – নিউ দিল্লিরাজধানী এক্সপ্রেস (১২৪২৩ ডাউন), গুয়াহাটি – কলকাতা গরিব রথ এক্সপ্রেস (১২৫১৮ ডাউন) এবং আগরতলা – এসএমভিটি বাঙ্গালুরু হমসফর এক্সপ্রেস (১২৫০৪ ডাউন) ৬ নং প্ল্যাটফর্মে নির্ধারিত করা হয়েছে।
অন্যান্য গুরুত্বপূর্ণ দীর্ঘ দূরত্বের পরিষেবাগুলোর মধ্যে রয়েছে ডিব্রুগড়– চণ্ডীগড় এক্সপ্রেস (১৫৯০৩ ডাউন) এবং কামাখ্যা –আনন্দ বিহারটার্মিনাল এক্সপ্রেস (১৫৬২১ ডাউন), যা ৫ নম্বর প্ল্যাটফর্মে নির্ধারিত আছে, এবং নিউ জলপাইগুড়ি – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (২২৩০২ ডাউন), যা ৪ নম্বর প্ল্যাটফর্মে নির্ধারিত আছে। এছাড়াও, নিউ জলপাইগুড়ি –আরাএক্সপ্রেস (১৩২৪৫ ডাউন) ট্রেনটিকে ২ নম্বর প্ল্যাটফর্মে স্থান দেওয়া হয়েছে, যা উত্তর-পূর্বাঞ্চল এবং দেশের প্রধান শহরগুলোর মধ্যে রেল সংযোগকে আরও শক্তিশালী করবে।
আরও পড়ুন : অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন? সাবধান! মুখ দেখে অপরাধী চিনছে রোবট-রক্ষী অর্জুন
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ভ্রমণকারী যাত্রীদের স্টেশন ঘোষণা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, অনুসন্ধান কেন্দ্র এবং রেলওয়ের অফিসিয়ালযোগাযোগ মাধ্যমগুলির মাধ্যমে প্ল্যাটফর্ম নম্বরগুলি ভালোভাবে দেখেনেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সংশোধিত প্ল্যাটফর্ম ব্যবস্থা নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন নিয়ন্ত্রণ, যাত্রী চলাচল এবং সামগ্রিক সুরক্ষা ব্যবস্থা উন্নতকরবে বলে আশা করা হচ্ছে।
