TRENDING:

Innovative Teaching Method: খেলার ছলে মজার পাঠ! বালি-থালায় বর্ণপরিচয়! নদিয়ার প্রধান শিক্ষকের হাত ধরে খুদেদের পড়াশোনায় এল ম্যাজিক

Last Updated:
Innovative Teaching Method: পড়াশোনা মানেই আর ভয় নয়, বরং আনন্দ। নদিয়ার এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক বালি ও থালার ব্যবহারের মাধ্যমে কচিকাঁচাদের স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ শেখাচ্ছেন। এই মজার পদ্ধতিতে পড়ুয়ারা দ্রুত শিখছে।
advertisement
1/6
বালি-থালায় বর্ণপরিচয়! নদিয়ার প্রধান শিক্ষকের হাত ধরে খুদেদের পড়াশোনায় এল ম্যাজিক
মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়-এ প্রাক-প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের অক্ষর শেখাতে চালু হয়েছে এক অভিনব উদ্যোগ। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
প্রচলিত নিয়মে একসময় শিশুদের হাতে খড়ি দিয়ে স্লেট ও পেন্সিল ধরিয়ে অ আ ক খ শেখানো হত। সময়ের সঙ্গে সেই পদ্ধতি খাতা-কলমে সীমাবদ্ধ হয়েছে। তবে এবার সেই চেনা ধারার বাইরে গিয়ে এক সৃজনশীল শিক্ষণ পদ্ধতির সূচনা করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ।
advertisement
3/6
বিদ্যালয় সূত্রে জানা যায়, ছোটদের মনস্তত্ত্বকে গুরুত্ব দিয়েই এই নতুন পদ্ধতির প্রয়োগ। সাধারণত শিশুরা খেলাধুলার মাধ্যমে দ্রুত শেখে ও আগ্রহ বজায় রাখে। সেই ভাবনা থেকেই একটি বড় চওড়া থালায় বালি ভরে তার ওপর আঙুলের সাহায্যে অক্ষর আঁকিয়ে শেখানো হচ্ছে বাংলার স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ।
advertisement
4/6
অ আ থেকে ক খ—সব অক্ষরই এখন শেখা হচ্ছে খেলতে খেলতেই। শিক্ষকদের দাবি, বালির ওপর আঙুল চালিয়ে অক্ষর লেখার ফলে শিশুদের হাতের সমন্বয় ক্ষমতা বাড়ছে এবং অক্ষরের গঠন সহজে মনে থাকছে।
advertisement
5/6
ভুল হলে সহজেই মুছে আবার নতুন করে লেখার সুযোগ থাকায় তাদের মধ্যে ভয় বা চাপও কমছে। ছাত্রছাত্রীরাও এই পদ্ধতিতে ভীষণ উৎসাহিত। হাসি-আনন্দের মধ্যেই তারা শিখছে বর্ণপরিচয়।
advertisement
6/6
অভিভাবকরাও বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। শিক্ষাক্ষেত্রে এমন সৃজনশীল উদ্যোগ ভবিষ্যতে আরও বিদ্যালয়কে অনুপ্রাণিত করবে বলেই মত শিক্ষামহলের একাংশের। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Innovative Teaching Method: খেলার ছলে মজার পাঠ! বালি-থালায় বর্ণপরিচয়! নদিয়ার প্রধান শিক্ষকের হাত ধরে খুদেদের পড়াশোনায় এল ম্যাজিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল