প্রতারণার ফাঁদ ! কোটি কোটি গ্রাহককে সতর্ক করল স্টেট ব্যাঙ্ক, মুহূর্তেই শূন্য হতে পারে অ্যাকাউন্ট
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
এসবিআইয়ের পক্ষ থেকে জারি একাধিক নির্দেশিকাও
advertisement
1/6

করোনা ভাইরাসের প্রকোপ রুখতে সারা দেশে তৃতীয় দফার লকডাউন চলছে ৷ লকডাউনের মধ্যে দ্রুত গতিতে বাড়ছে অনলাইন প্রতারণা ৷ এই জন্যই ব্যাঙ্কের পক্ষ থেকে গ্রাহকদের প্রতিনিয়তই সতর্ক করছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/6
দেশের সব থেকে বড় ব্যাঙ্কে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই গ্রাহকদের সতর্ক করেছে ৷ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে কোনও ব্যক্তি ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে মোবাইল ফোনের স্ক্রিনের রিমোর্ট অ্যাসেসের মাধ্যমে প্রতারিত করতে পারে ৷ এই কারণেই ব্যাঙ্কের পক্ষ থেকে গ্রাহকদের সর্বদা সতর্ক বলা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/6
প্রতারকেরা ব্যাঙ্ক কর্মী সেজে গ্রাহকদের ফোন করে ওয়ালেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC আপডেট করার প্রসঙ্গ বা ডেবিট কার্ড ব্লক হয়ে গিয়েছে, অনলাইনেই সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে ৷ এরপরেই মোবাইল ফোনেই একটি অ্যাপ ডাউনলোড করার প্রক্রিয়া বলে দেয় ৷ এই অ্যাপের মাধ্যমেই প্রতারক মোবাইল ফোনের স্ক্রিন দেখে প্রতারণা করে অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা ট্রান্সফার করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/6
টাকা, পয়সা ট্রান্সফার করার জন্য ওটিপির প্রয়োজন হয়ে থাকে ৷ সেই ওটিপিই প্রতারক এই অ্যাপের মাধ্যমে মোবাইল থেকে নিয়ে মুহূর্তের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা চুরি করার জন্য সমস্ত রকমের প্রচেষ্টা করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/6
স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে এক বিবৃতি জানানো হয়েছে গ্রাহকেরা যেন কোনও মতেই ফোন, ইমেল, এসএমএস, ওয়েবলিঙ্কে কোনও মতেই ব্যক্তিগত তথ্য না শেয়ার করেন ৷ কোনও ভাবেই কোনও রকমের অবিশ্বস্ত অ্যাপ না ডাউনলোড করেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/6
https://bank.sbi/ গিয়ে স্টেট ব্যাঙ্ক অনুমোদিত অ্যাপ YONO SBI, YONO Lite অথবা BHIM SBI Pay ইনস্টল করতে পারেন ৷ বিশদ জানতে গ্রাহকেরা শুধুমাত্র টোল ফ্রি নম্বর কাস্টমার কেয়ার নম্বরেও সরাসরি যোগাযোগ করতে পারেন - ১৮০০ ১১ ২২১১ অথবা ১৮০০ ৪২৫ ৩৮২২, ০৮০ ২৬৫৯৯৯৯০ (শুল্ক প্রযোজ্য) ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
প্রতারণার ফাঁদ ! কোটি কোটি গ্রাহককে সতর্ক করল স্টেট ব্যাঙ্ক, মুহূর্তেই শূন্য হতে পারে অ্যাকাউন্ট