করোনায় মৃত্যু হলেও গ্রাহকদের প্রাপ্য মেটাবে এলআইসি, বাড়ল প্রিমিয়াম জমার সময়সীমা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
জীবন বিমা নিগম আরও জানিয়েছে, কোভিড-১৯ বা করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলেও পলিসি হোল্ডারদের প্রাপ্য দাবি মিটিয়ে দেবে সংস্থা৷
advertisement
1/7

গ্রাহকদের সুবিধার্থে বকেয়া প্রিমিয়াম জমা দেওয়ার জন্য আরও একমাসের ছাড় দিল ভারতীয় জীবন বিমা নিগম৷ শনিবারই এই ঘোষণা করেছে দেশের সবথেকে বড় বিমা সংস্থা৷ PHOTO- FILE
advertisement
2/7
মার্চ এবং এপ্রিল মাসে যে সমস্ত প্রিমিয়াম জমা দেওয়ার কথা ছিল, সেগুলি জমা দেওয়ার জন্য আরও একমাস সময় পাওয়া যাবে৷ PHOTO- FILE
advertisement
3/7
ফেব্রুয়ারি মাসে যাঁদের প্রিমিয়াম বাকি ছিল, সেই গ্রাহকদের টাকা জমা দেওয়ার জন্য ১৫ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে৷ আগে এই সময়সীমা ছিল ২২ মার্চ পর্যন্ত৷ PHOTO- FILE
advertisement
4/7
জীবন বিমা নিগম আরও জানিয়েছে, কোভিড-১৯ বা করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলেও পলিসি হোল্ডারদের প্রাপ্য দাবি মিটিয়ে দেবে সংস্থা৷ এখনও পর্যন্ত করোনায় মৃত ১৬ জনের পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দিয়েছে সংস্থা৷ PHOTO- FILE
advertisement
5/7
যাঁদের পুরনো পলিসি রয়েছে এবং যাঁরা নতুন পলিসি করবেন, সবাই এই সুবিধে পাবেন৷ PHOTO- FILE
advertisement
6/7
এলআইসি-র তরফে জানানো হয়েছে, সরকারের দেওয়া নামের তালিকা মিলিয়ে করোনায় মৃতদের প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়া হচ্ছে৷ PHOTO- FILE
advertisement
7/7
অনলাইনে পলিসির প্রিমিয়াম জমা দিলে কোনও সার্ভিস চার্জ নেওয়া হবে না বলেও জানিয়েছে সংস্থা৷ PHOTO- FILE
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
করোনায় মৃত্যু হলেও গ্রাহকদের প্রাপ্য মেটাবে এলআইসি, বাড়ল প্রিমিয়াম জমার সময়সীমা