TRENDING:

West Medinipur News: চুরি যাওয়া ট্রাকের ব্যাটারি মজুত! শহরের বেআইনি স্ক্র্যাপ গোডাউনে ভাঙচুর ট্রাক চালকদের, তীব্র উত্তেজনা এলাকায়

Last Updated:

West Medinipur News: চুরি যাওয়া ব্যাটারি রাখার অভিযোগে মেদিনীপুর শহরের একটি বেআইনি স্ক্র্যাপ গোডাউনে ভাঙচুর। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর, শোভন দাসঃ শহরে বেআইনিভাবে গড়ে ওঠা স্ক্র্যাপ গোডাউনে ভাঙচুর চালালেন ট্রাক চালকরা। মেদিনীপুর শহরের পুলিশ লাইন এলাকায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ছুটে আসে পুলিশ।
স্ক্র্যাপ গোডাউন চত্বরে উত্তেজনা
স্ক্র্যাপ গোডাউন চত্বরে উত্তেজনা
advertisement

অভিযোগ, মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকা সহ বেশ কয়েকটি এলাকা থেকে গত কয়েকদিন ধরে ট্রাকের ব্যাটারি চুরি হয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে ট্রাকের ব্যাটারি চুরির সময় হাতেনাতে ধরা পড়ে যায় এক চোর। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চুরি যাওয়া ব্যাটারিগুলি শহরের পুলিশ লাইন এলাকায় থাকা একটি বেআইনি স্ক্র্যাপ গোডাউনে রাখা হচ্ছিল।

advertisement

আরও পড়ুনঃ সই জাল করে মিড ডে মিলের টাকা আত্মসাতের অভিযোগ! কাঠগড়ায় প্রধান শিক্ষক, নদিয়ার বিদ্যালয়ে তোলপাড়

এরপরেই সমস্ত ট্রাক ড্রাইভার ও স্থানীয়রা ওই স্ক্র্যাপ গোডাউনে ছুটে আসেন। ব্যাপক ভাঙচুর চালান তাঁরা। ভাঙাচোরা সমস্ত সামগ্রী রাস্তার উপর ফেলে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। তবে ঘটনার আঁচ করতে পেরেই গোডাউন ছেড়ে চম্পট দেয় কর্মীরা। স্থানীয় মানুষ থেকে শুরু করে ট্রাক ড্রাইভারদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় বেআইনি গোডাউন চললেও এতদিন প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গান গাইতে গাইতেই ছানা বিক্রি...! আয় বাড়ল Double,‌ ক্রেতাদের মন জয় করতে অভিনব কৌশল
আরও দেখুন

এই বিষয়ে অসীম সাউ নামে এক স্থানীয় ব্যক্তি বলেন, “৮টি গাড়ি থেকে ব্যাটারি চুরি হয়েছে। রোজ একটা-দু’টো করে ব্যাটারি চুরি হত। আজ লোকের মারফৎ খবর পাই, এই দোকানে ব্যাটারি আছে। এখান থেকে দু’টো ব্যাটারি পেয়েছি। এখনও ছ’টি ব্যাটারির সন্ধান মেলেনি। সেগুলির সন্ধানেই দোকানে ভাঙচুর চালানো হয়”।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: চুরি যাওয়া ট্রাকের ব্যাটারি মজুত! শহরের বেআইনি স্ক্র্যাপ গোডাউনে ভাঙচুর ট্রাক চালকদের, তীব্র উত্তেজনা এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল