শুধুমাত্র ‘লক্ষ্মীর ভাণ্ডার’ই নয়, বেতন বাড়ানো হয়েছে আশাকর্মীদেরও৷ তাঁদের বেতন ৫০০০ থেকে ১০০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৬০০০ টাকা৷
এছাড়া, পশ্চিমবঙ্গের ২১ থেকে ৪০ বছর বয়সি সমস্ত যুবকদের কর্মসংস্থানে সুবিধা দেওয়ার জন্য আগামী ১৫ অগাস্ট থেকে মাসে মাসে ১৫০০ টাকা দেওয়ার কথাও জানানো হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে৷
advertisement
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে একাই লড়বে কংগ্রেস! বামেদের সঙ্গে জোট নয়, ২৯৪টি কেন্দ্রে একাই দেবে প্রার্থী
আইসিডিএস কর্মী অর্থাৎ, অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে বেতন৷ এক্ষেত্রেও সুবিধাভোগী ব্যক্তিদের অধিকাংশই মহিলা৷ ঠিক তেমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষাবন্ধু, শিক্ষা সহায়কের ক্ষেত্রেও৷ সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ প্রত্যেকেরই বেতন ১০০০ টাকা করে বাড়ানো হয়েছে৷ এছাড়া, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ বাড়তি ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য৷
পাশাপাশি, গিগ কর্মীদেরও স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷
