কাজল শেখ নিজে প্রথমে নোটিস পেয়েছিলেন জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে, যেখানে আগামি ২৮ জানুয়ারি নানুরের ব্লক অফিসে নথি নিয়ে হাজিরা দিতে হয়। এর পর তাঁর ৯০ বছর বয়সি মা সাদেকা বিবিকেও একই ধরনের SIR শুনানির নোটিস দেওয়া হয়। কাজল শেখ নিজে SIR নিয়ে বিভিন্ন সময়ে বিজেপি-কে হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন বৈধ ভোটারের নাম যেন না কাটা হয়।
advertisement
এরপরই আজকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় নির্বাচন কমিশনের তরফ থেকে। এই তালিকায় মোট ৭ কোটির বেশি ভোটারের নাম রয়েছে। ডিএম এবং বিডিও অফিসে হার্ড কপি পৌঁছে গিয়েছে।
আরও পড়ুন : চূড়ান্ত তালিকায় তাঁর স্বামীর এবং নিজের নামই বিচারাধীন! আতঙ্কিত দেগঙ্গার বিএলও
সেখান থেকে ব্লকভিত্তিক যে সমস্ত বিএলও-রা রয়েছেন তাদের মাধ্যমে বুথে বুথে তালিকা টাঙানো হয়েছে। তবে এই দিনে এই চূড়ান্ত ভোটার তালিকায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও তাঁর মা সাদেক বিবির নামের পাশে Under Adjudication অর্থাৎ ‘বিচারাধীন’ রয়েছে।
