advertisement

West Bengal SIR Final Voter List: চূড়ান্ত তালিকায় তাঁর স্বামীর এবং নিজের নামই বিচারাধীন! আতঙ্কিত দেগঙ্গার বিএলও

Last Updated:

West Bengal SIR Final Voter List: চূড়ান্ত তালিকায় নিজের নামই বিচারাধীন বিএলও-র। বাদ যায়নি পরিবারও। এবার কী হবে দেগঙ্গায়? আতঙ্কিত ও বিস্মিত বিএলও।

+
বিএল‌ও

বিএল‌ও

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: চূড়ান্ত ভোটার তালিকা হাতে পেতেই মাথায় হাত ১২০ দেগঙ্গা বিধানসভার পার্ট ৬ এর গোপালপুর আইসিডিএস স্কুল বুথের দায়িত্বপ্রাপ্ত মহিলা বিএলও-র। তাঁর এলাকার মোট ৫৯৯ জন ভোটারের মধ্যে প্রায় ২০০ জনের নাম ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত হয়েছে। তালিকায় রয়েছে ওই বিএলও-র নিজের নাম এবং তাঁর স্বামী আব্দুল সালামের নামও। বারাসত ১ নম্বর পঞ্চায়েত সমিতি থেকে এদিন চূড়ান্ত ভোটার তালিকা সংগ্রহ করতে এসে বিষয়টি জানতে পারেন বিএলও ফিরোজা খাতুন।
তালিকা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ওই আধিকারিক। তাঁর কথায়, এসআইআর এর সংশোধনের সময় নানা চাপের মধ্যে কাজ করেছেন। যাতে কোনও ভুল না হয় তার জন্য সংযত হয়েই সমস্ত কাজ করেছেন বলেও দাবি করেন তিনি । কিন্তু এদিন চূড়ান্ত তালিকায় নিজের এবং পরিবারের নাম ‘বিচারাধীন’ দেখে হতবাক হয়ে গিয়েছেন। এখন এলাকায় ফিরে কী বলবেন, কীভাবে পরিস্থিতি সামাল দেবেন বুঝে উঠতে পারছেন না।
advertisement
জানা গিয়েছে, এসআইআর-এর সময় তাঁদের পরিবার শুনানির নোটিস পেয়েছিল এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল। তা সত্ত্বেও সংশোধিত তালিকায় তাঁদের নাম ‘বিচারাধীন’ হিসেবে থেকে যাওয়ায় ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। একই বুথ এলাকার প্রায় আরও ২০০ জন ভোটারের নামও একইভাবে চিহ্নিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে আশঙ্কা।
advertisement
advertisement
আরও পড়ুন : প্রত্যন্ত গ্রামে আজও কাজ করে চলেন ‘পোস্টমাস্টার’…ক্ষুদ্র সঞ্চয়ে অনন্য নজির গড়ল এই ডাকঘর!
ওই বিএলও-র কথায়, ‘‘এলাকার মানুষ প্রশ্ন করবেন। আমি নিজেই যখন তালিকায় বিচারাধীন, তখন তাঁদের কী উত্তর দেব!’’ নির্বাচন কমিশন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে বৈধ ভোটারদের নাম তালিকায় পুনর্বহাল করুক, এখন এই আবেদনই জানাচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে বারাসত ব্লক ১ পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি বলেন, এই বিষয়গুলি মানুষকে বুঝতে হবে। এই ধরনের ঘটনায় একটি চক্রান্ত চলছে বলেও মনে করেন তিনি। তবে তিনি আতঙ্কিত না হয়ে প্রশাসন পাশে আছে বলেই জানান। তবে এখন দেখার এই পরিস্থিতি কতটা জটিল আকার ধারণ করে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal SIR Final Voter List: চূড়ান্ত তালিকায় তাঁর স্বামীর এবং নিজের নামই বিচারাধীন! আতঙ্কিত দেগঙ্গার বিএলও
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement