'তালিকা বেরোতে তো দিন, সাসপেন্স আছে...', এসআইআর তালিকা নিয়ে কী ইঙ্গিত দিলীপের? মমতাকে বড় হুঁশিয়ারি!
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Dilip On SIR List: এসআইআর নিয়ে বড় ইঙ্গিত দিলীপ ঘোষের! চূড়ান্ত ভোটার তালিকা প্রসঙ্গে এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি কী বললেন আজ?
advertisement
advertisement
advertisement
অন্যদিকে এদিন অনুপ্রবেশকারী প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দিলীপ ঘোষের মন্তব্য, "তিনিই তো পার্লামেন্টে তুলেছিলেন ২০০৫ সালে। পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীতে নাকি ভরে গিয়েছে। এদের না সরালে বাংলা শেষ হয়ে যাবে। কুড়ি বছর চলে গেল, উনি কি একটাকেও বার করতে পেরেছেন! নাকি তখন ড্রামা করেছিলেন, না এখন করছেন? এখন উনি বুঝে গিয়েছেন, ওটাই এখানকার বিপদ ছিল, এখন তা সম্পদ হয়ে গিয়েছে। তাদের নিয়ে তিনবার সরকার বানিয়ে দিলেন। কিন্তু এবার আর সম্ভব নয়।
advertisement
advertisement
তবে তৃণমূলের রাজ্যসভায় মনোনীত প্রার্থী প্রাক্তন ডিজিপি রাজীব কুমার নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ কটাক্ষের সুরে বলেন, ”যে একুশে জুলাই তৃণমূল পালন করে, সেই শহিদ দিবসে যারা গুলি চালিয়েছেন, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় এমএলএ করেছেন, মন্ত্রী করেছেন। আর রাজীব কুমার তো ওঁকে (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গ দিয়েছেন এত বছর। সমস্ত ভাল-মন্দতে সঙ্গে ছিলেন। তাঁকে তো পুরস্কার দেওয়া উচিত। তাই দিচ্ছেন।”







