TRENDING:

রাতের অন্ধকারে শুরু হয় খেলা! মাটিয়ায় মুহূর্তে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, শেষ দুই তাজা প্রাণ

Last Updated:

West Bengal News: রাতের অন্ধকারে শুরু হয় বড় চক্র। আর তারই জেরে ঘটে গেল দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মাটিয়া থানার রাজাপুর এলাকায়। উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। বার বারই অভিযোগ উঠছে, রাত বাড়লেই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ে এই এলাকায়। এ ব্যাপারে এলাকার মানুষ প্রতিবাদ করলেই আসে নানাবিধ হুমকি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাটিয়া: মাটিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। অভিযোগ, রাত বাড়লেই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ে এই অঞ্চলে। গভীর রাতে মাটির গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হল মোটরবাইক আরোহী দুই যুবকের, তদন্তে নেমেছে পুলিশ।
মাটি মাফিয়াদের দৌরাত্ব
মাটি মাফিয়াদের দৌরাত্ব
advertisement

মাটিয়া থানার রাজাপুর এলাকার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। বার বারই অভিযোগ উঠছে, রাত বাড়লেই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ে এই এলাকায়। এ ব্যাপারে এলাকার মানুষ প্রতিবাদ করলেই আসে নানাবিধ হুমকি।

আরও পড়ুন: ২১, ২২, ২৩, ২৪ ফেব্রুয়ারি…! ভারী বৃষ্টি কাঁপাবে ৪ রাজ্য, বজ্রবিদ্যুৎ-ঝোড়ো হাওয়ার হুঁশিয়ারি ৬ রাজ্যে, কী হবে বাংলায়? আবহাওয়ার মেগা আপডেট দিয়ে দিল IMD

advertisement

রাস্তায় পড়ে মাটির প্রলেপ মেঠো রাস্তা না পাকা রাস্তা বোঝার উপায় নেই। দুই মোটরবাইক আরোহী যুবক চাঁপা পুকুর রোড দিয়ে বাড়ি ফিরছিলেন, রাজাপুর এলাকার মাটি বহনকারী ট্রলির সঙ্গে মোটরবাইকের ধাক্কায় ট্রলির নীচে চাপা পড়ে পিষে যায় দুই যুবক, ঘটনাস্থলে মৃত্যু হয় দুই যুবকের।

অভিযোগ এই অঞ্চলে যেভাবে রাত বাড়লেই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ে তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসী। বেপরোয়াভাবে মাটির গাড়ি চলে রাতভর। প্রশাসনকে বারংবার জানিয়েও কোনও কাজ হয়নি বলেও এলাকার মানুষের অভিযোগ। ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ গিয়ে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

advertisement

আরও পড়ুন: ‘ভারতে’ আগে ১০টা বাজে নাকি ‘পাকিস্তানে’…? অধিকাংশই জানেন না সঠিক ‘উত্তর’! আপনি?

অভিযোগ, দিনে দুপুরে মাটি মাফিয়াদের দাপট বাড়ছে এই অঞ্চলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ সত্ত্বেও কোনও ভাবেই নদী থেকে মাটি বা বালি তোলা বন্ধ হচ্ছে না। মুখ্যমন্ত্রীর নির্দেশের তোয়াক্কা না করেই দিনের পর দিন এইভাবেই চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। দিনে দুপুরে চোখের সামনে দিয়ে ট্রাক্টরে করে মাটি নিয়ে গেলেও চোখে পড়ছে না প্রশাসনের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

জিয়াউল আলম

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
রাতের অন্ধকারে শুরু হয় খেলা! মাটিয়ায় মুহূর্তে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, শেষ দুই তাজা প্রাণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল