TRENDING:

Agriculture News: একদিনেই ৫০০-৬০০ টাকা রোজগার! কলা চাষে বদলে গেল মালদহের কৃষকের জীবন, সঠিক প্রজাতি চিনে ফেলতেই কেল্লাফতে

Last Updated:
Agriculture News: লিজের জমিতে ভবিষ্যৎ গঠন! কলা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন মালদহের বিশেষভাবে সক্ষম এক কৃষক। প্রায় ৩ বিঘা জমিতে নির্দিষ্ট বেশ কিছু প্রজাতির কলা ফলিয়ে ভাল উপার্জন করছেন তিনি।
advertisement
1/6
একদিনেই ৫০০-৬০০ টাকা রোজগার! কলা চাষে বদলে গেল মালদহের কৃষকের জীবন
কানে শুনতে পান না, কথা বলতে পারেন না। তবুও নিয়মিত পরিচর্যার মধ্য দিয়ে কলা চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন মালদহের বিশেষভাবে সক্ষম এক কলা চাষি। নিজের জমি না থাকলেও অন্যের জমি লিজ নিয়ে প্রায় ৩ বিঘা জমির উপর কলা চাষ করেছেন তিনি। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)
advertisement
2/6
মানিক, চিনি চম্পা, সিঙ্গাপুরি সহ একাধিক প্রজাতির কলা চাষ করেছেন ওই কৃষক। মালদহের কালিয়াচক ৩ ব্লকের বৈরবোনা এলাকার বিশেষভাবে সক্ষম চাষি শিবু মণ্ডল। বাড়িতে রয়েছে স্ত্রী ও ৩ সন্তান। ছোটবেলা থেকেই পরিবারের হাল ধরতে এই কৃষিকাজে জোর দিন তিনি।
advertisement
3/6
বিশেষভাবে সক্ষম এই চাষির স্ত্রী সন্ধ্যা মণ্ডল জানান, "সারা বছর বিভিন্ন রকম চাষ করি। তবে কলা চাষে বেশি আগ্রহ রয়েছে। একাধিক প্রজাতির প্রায় ২০০টি কলাগাছ রয়েছে। তিন বিঘা জমিতে কলা চাষ করেছি। কানে শুনতে এবং কথা বলতে না পারলেও স্বামী নিয়মিত পরিচর্যার জন্য জমিতে এসে দেখাশোনা করেন। গাছে পর্যাপ্ত পরিমাণে কলা বড় হওয়ার পর বাজারে গিয়ে বিক্রি করি। দিনে প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা রোজগার হয়ে যায়।"
advertisement
4/6
এই বিষয়ে মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দূষ্য়ান্ত কুমার রাঘব জানান, "বিশেষভাবে সক্ষম এই চাষির কৃষি কাজের ক্ষেত্রে আগ্রহ সত্যি খুব প্রশংসনীয়। চাষের ক্ষেত্রে মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। চাইলে কৃষকরা চাষের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে পারেন।"
advertisement
5/6
তিনি আরও জানান, "কৃষিকার্য নির্ভর জেলা মালদহ। মূলত মানিক, চিনি চম্পা, বামন, কাঁঠালি, সিঙ্গাপুরি ইত্যাদি প্রজাতির কলা চাষের উপযোগী মালদহের মাটি। আম বা লিচুর মতো না হলেও জেলার চাঁচল, রতুয়া, কালিয়াচক সহ বিভিন্ন ব্লক এলাকায় কলা চাষ হয়।"
advertisement
6/6
শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মালদহের এই চাষির এমন ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম জেলার কৃষিক্ষেত্রে নতুনভাবে আগ্রহ জোগাচ্ছে। নিয়মিত পরিচর্যা ও সঠিক পদ্ধতিতে চাষ করে তিনি যেমন সংসারের হাল ধরেছেন, তেমনই অন্য কৃষকদের কাছেও হয়ে উঠেছেন এক উজ্জ্বল দৃষ্টান্ত। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Agriculture News: একদিনেই ৫০০-৬০০ টাকা রোজগার! কলা চাষে বদলে গেল মালদহের কৃষকের জীবন, সঠিক প্রজাতি চিনে ফেলতেই কেল্লাফতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল