advertisement

Murshidabad News: ঐতিহ্যবাহী রেশম শিল্প নিয়ে খুশির খবর! চওড়া হল কৃষকদের মুখের হাসি, বিলুপ্তির মুখে দাঁড়িয়ে আশার আলো দেখছেন অনেকে

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদের গর্বের রেশম শিল্প। ঐতিহ্যবাহী এই শিল্প নিয়েই নয়া খবর। আবারও সুদিন ফেরার আশায় বুক বাঁধছেন কৃষকরা। জলঙ্গিতে কী হল জানুন।

+
মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ রেশম শিল্প

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডলঃ বাংলার একটি প্রাচীন শিল্প সম্পদ রেশম। একসময় মুর্শিদাবাদ জেলা রেশম চাষের জন্য বিখ্যাত ছিল। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী রেশম শিল্প একসময় দেশের গর্ব ছিল। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এই শিল্পের প্রভাব ছিল বিরাট। অল্প খরচে, সরকারি সহযোগিতায় বহু কৃষক লাভবান হতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ছবি বদলাতে শুরু করে।
জমিতে বিভিন্ন ফসল ফলাতে অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক ব্যবহারের ফলে রেশম চাষের গাছ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই বিষক্রিয়ার প্রভাবেই ধীরে ধীরে বিলুপ্তির পথে এই ঐতিহাসিক শিল্প। তবে এখনও কিন্তু আশার আলো নিভে যায়নি। জলঙ্গি ব্লকের সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কিছু সচেতন কৃষক এখনও এই ঐতিহ্যবাহী শিল্প বাঁচিয়ে রেখেছেন।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারের অভিভাবকদের অভিনব আইডিয়া! রঙ্গোলি এঁকে ‘অ-আ-ক-খ’-র পাঠ, ভাষা দিবসে বাংলা বর্ণমালা চিনল খুদেরা
সেই কৃষকদের উৎসাহ দিতে জলঙ্গি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রেশম চাষের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হল। চাষের প্রয়োজনীয় সামগ্রী পেয়ে খুশি তাঁরা। ওই চাষিদের আশা, সরকারি সহায়তা ও সচেতন চাষ পদ্ধতির মাধ্যমে আবারও ঘুরে দাঁড়াবে বাংলার ঐতিহ্যবাহী রেশম শিল্প।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাংলার নবাবদের কঠোর পরিশ্রম ও সাহসের কারণে একসময় এই রেশম শিল্প এখানে নিজের সর্বোচ্চ কর্মক্ষমতা অর্জন করেছিল। ফলস্বরূপ ডাচ, ফরাসি, ব্রিটিশদের মতো বিদেশি ব্যবসায়ীদের দ্বারা এটি আকৃষ্ট হয়। মুর্শিদাবাদ জেলার কিছু স্থান রেশম চাষে একটি চমৎকার অবস্থান অর্জন করেছিল। ফলে অনেক বিদেশি কাশিমবাজার, সৈদাবাদ এবং জঙ্গিপুরে আসেন। বর্তমানে জলঙ্গি ব্লকে কিছু চাষিরা এই রেশম চাষ করছেন। তাই তাঁদের উৎসাহিত করতে তৎপরতা গ্রহণ করল জেলা প্রশাসন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: ঐতিহ্যবাহী রেশম শিল্প নিয়ে খুশির খবর! চওড়া হল কৃষকদের মুখের হাসি, বিলুপ্তির মুখে দাঁড়িয়ে আশার আলো দেখছেন অনেকে
Next Article
advertisement
PM Modi Brigade Rally: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
  • শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে মেগা র‍্যালি

  • ০১:২০ তে কলকাতা বিমানবন্দরে অবতরণ

  • বেলা ০১:৫৫-এ গাড়িতে ব্রিগেডে যাবেন মোদি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement