TRENDING:

Madhyamik Exam 2026: মাধ্যমিক দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ভেঙে চুরমার স্বপ্ন, হাসপাতালে সুস্থতার লড়াই চালাচ্ছে পরীক্ষার্থী

Last Updated:

West Bengal Madhyamik Examination 2026: মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর আগেই স্বপ্ন ভেঙে চুরমার! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পরীক্ষার্থী। পড়ুন বিস্তারিত প্রতিবেদন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেশপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন, ইংরেজি পরীক্ষা দিতে যাওয়ার পথেই থমকে গেল এক ছাত্রীর স্বপ্ন। বাবার সঙ্গে বাইকে চেপে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কেশপুর ব্লকের আনন্দপুর সন্তোষ কুমারী গার্লস হাইস্কুলের ছাত্রী যশোদা মিদ্যা। কিন্তু পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর আগেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে শয্যাশায়ী এখন যশোদা ও তাঁর বাবা উজ্জ্বল মিদ্যা।
পথ দুর্ঘটনায় আহত ছাত্রী
পথ দুর্ঘটনায় আহত ছাত্রী
advertisement

যশোদার পরীক্ষাকেন্দ্র ছিল কেশপুর গার্লস হাইস্কুল। সোমবার সকালে আনন্দপুর থেকে কেশপুরের দিকে যাওয়ার সময় আনন্দপুর থানার অন্তর্গত পাচরা এলাকায় একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তাঁদের বাইক। আচমকা এই দুর্ঘটনায় রাস্তার উপর ছিটকে পড়েন বাবা-মেয়ে দু’জনেই। স্থানীয়দের সহযোগিতায় তাঁদের দ্রুত উদ্ধার করে প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

advertisement

আরও পড়ুন: টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু! মুর্শিদাবাদের বইমেলায় নজর কাড়ল পুলিশের মানবিক রূপ

হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোদার ডান পা ভেঙে গিয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকদের মতে, দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। এই অবস্থায় এবছর আর মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। ফলে এক বছরের প্রস্তুতি, স্বপ্ন আর পরিশ্রম—সবই যেন মুহূর্তে থমকে গেল।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বড় সুখবর! মেন ও কর্ড লাইনের মেলবন্ধন! বর্ধমান থেকে তারকেশ্বর যাওয়া এবার হবে আরও সহজ
আরও দেখুন

পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের জেলা মনিটরিং কমিটির আহ্বায়ক সুভাষ হাজরা বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। যশোদার শারীরিক অবস্থা যা, তাতে এই মুহূর্তে তার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব নয়।” একদিকে পরীক্ষার চাপ, অন্যদিকে ভেঙ্গে যাওয়া পা নিয়ে অনিশ্চয়তা—আজ যশোদার কাছে মাধ্যমিক নয়, সবচেয়ে বড় পরীক্ষা এখন সুস্থ হয়ে ওঠা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন পরিবার, শিক্ষক ও সহপাঠীরা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Madhyamik Exam 2026: মাধ্যমিক দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ভেঙে চুরমার স্বপ্ন, হাসপাতালে সুস্থতার লড়াই চালাচ্ছে পরীক্ষার্থী
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল