IMD Jhargram Weather Update: রাতেই বৃষ্টিতে ভিজল ঝাড়গ্রাম! কতদিন চলবে দুর্যোগ, কেমন থাকবে আজকের আবহাওয়া জানাল হওয়া অফিস
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Jhargram Weather Update Today: বসন্তের শুরুতেই ঝাড়গ্রামে অকাল বৃষ্টির দাপট। মঙ্গলবার রাত থেকেই ঝাড়গ্রামের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। হাওয়া অফিসের মতে, এই দুর্যোগ এখনই কাটছে না। মেঘলা আকাশের পাশাপাশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
advertisement
1/5

বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশক্তি হারাচ্ছে। এই নিম্নচাপটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অভিমুখ। আর এর প্রভাবেই রাজ্যের ১০ থেকে ১১ জেলায় বৃষ্টির সম্ভাবনা অথবা বৃষ্টির মুখোমুখি হতে দেখা যাচ্ছে। এরই প্রভাবে রাতেই বৃষ্টিতে ভিজলো জঙ্গলমহলের অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম।
advertisement
2/5
রাতে ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। যদিও ভারী বৃষ্টি নয়। তবে আকাশ মেঘলা। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের প্রশ্ন, কতদিন চলবে দুর্যোগ? আজ মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া?
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের ১০-১১ জেলায় বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঝাড়গ্রামে দুপুরের দিকে বৃষ্টি আরও বাড়তে পারে। মূলত মঙ্গলবার ও বুধবার এমন আবহাওয়া বজায় থাকবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে পুনরায় আবহাওয়া শুষ্ক হবে।
advertisement
4/5
বঙ্গোপসাগরে সিস্টেম এবং ঝাড়গ্রামের আকাশ মেঘে ঢাকা পড়ার কারণে তাপমাত্রার পারদ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়েছে। জেলায় এখন ঠান্ডা নেই বললেই চলে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৪.৪ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল।
advertisement
5/5
ঝাড়গ্রাম ছাড়াও হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। রাজ্যের বাকি জেলাগুলির আকাশও আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: রাতেই বৃষ্টিতে ভিজল ঝাড়গ্রাম! কতদিন চলবে দুর্যোগ, কেমন থাকবে আজকের আবহাওয়া জানাল হওয়া অফিস