TRENDING:

West Bengal Budget 2026: কেন্দ্রীয় ও রাজ্য বাজেটের বিরুদ্ধে CPIM-এর প্রতিবাদ মিছিল ধূপগুড়িতে, বাজেটের প্রতিলিপি জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ!

Last Updated:

West Bengal Budget 2026: কেন্দ্রীয় বাজেট ও রাজ্য বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধূপগুড়িতে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিআইএম ধূপগুড়ি এরিয়া কমিটি। শুক্রবার ধূপগুড়ি সিপিআইএম পার্টি কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে ধূপগুড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন চৌপতি এলাকায় পৌঁছায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধূপগুড়ি: কেন্দ্রীয় বাজেট ও রাজ্য বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধূপগুড়িতে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিআইএম ধূপগুড়ি এরিয়া কমিটি। শুক্রবার ধূপগুড়ি সিপিআইএম পার্টি কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে ধূপগুড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন চৌপতি এলাকায় পৌঁছায়।
কেন্দ্রীয় ও রাজ্য বাজেট নিয়ে CPIM এর প্রতিবাদ
কেন্দ্রীয় ও রাজ্য বাজেট নিয়ে CPIM এর প্রতিবাদ
advertisement

চৌপতি এলাকায় পৌঁছে বাম কর্মী-সমর্থকরা কেন্দ্রীয় ও রাজ্য বাজেটের প্রতিলিপি জ্বালিয়ে তীব্র প্রতিবাদ জানান। এই বিক্ষোভ কর্মসূচির জেরে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা।

আরও পড়ুন: দিনের বেলা যেন ‘সিনেমার’ দৃশ্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে…! কী হয়েছে? জানলে চমকে যাবেন!

advertisement

এ দিনের আন্দোলনে উপস্থিত ছিলেন প্রাক্তন সিপিআইএম বিধায়ক মমতা রায়, সিপিআইএম ধূপগুড়ি এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার, সিপিআইএম নেতা তুষার বসু-সহ অন্যান্য বাম নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। বক্তৃতায় নেতৃবৃন্দ অভিযোগ করেন, কেন্দ্রীয় ও রাজ্য বাজেটে সাধারণ মানুষ, শ্রমজীবী, কৃষক ও বেকার যুবকদের স্বার্থ উপেক্ষিত হয়েছে। বাজেটের মাধ্যমে মূল্যবৃদ্ধি ও বেকারত্ব আরও বাড়বে বলেও দাবি করেন তাঁরা।

advertisement

আরও পড়ুন: বলুন তো PNR শব্দের ফুল ফর্ম কী…? ৯৯%-ই জানেন না ‘কারেক্ট’ উত্তর! আপনি জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
গ্যাস সঙ্কটে কাঠের উনুনই ভরসা... মিড-ডে মিলে নয়া উদ্যোগ জলপাইগুড়ির সুনীতিবালা স্কুলের
আরও দেখুন

বিক্ষোভ শেষে ধূপগুড়ি বাস স্ট্যান্ড এলাকা থেকে আবার মিছিল করে পার্টি কার্যালয়ে ফিরে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো কর্মসূচি ঘিরে ধূপগুড়ি শহরে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। প্রসঙ্গত, বৃহস্পতিবারই পেশ হয়েছে রাজ্য বাজেট। বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার-সহ আশাকর্মীদের ভাতার টাকা বাড়ানো হয়েছে। ঘোষণা হয়েছে বেকার যুবকদের জন্য যুব সাথী প্রকল্প। ১৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। চলতি মাস থেকেই বলবৎ হতে চলেছে এই ঘোষণা এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এরপরেই বিরোধীদের মধ্যে বাজেট নিয়ে নানা অসন্তোষ ও প্রতিবাদ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal Budget 2026: কেন্দ্রীয় ও রাজ্য বাজেটের বিরুদ্ধে CPIM-এর প্রতিবাদ মিছিল ধূপগুড়িতে, বাজেটের প্রতিলিপি জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল