TRENDING:

West Bengal Elections 2026: রাজ্যে প্রথম পর্যায়ে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের চূড়ান্ত তালিকা প্রস্তুত, সবচেয়ে বেশি বাহিনী কোন জেলায়? দেখে নিন

Last Updated:

West Bengal Assembly Elections 2026: প্রথম পর্যায়ে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেল। কমিশন সিদ্ধান্ত নিয়েছে, সবচেয়ে বেশি বাহিনী দেওয়া হবে পূর্ব মেদিনীপুরে, ১৪ কোম্পানি। কলকাতা এবং মালদহ পাবে ১২ কোম্পানি করে।

advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: প্রথম পর্যায়ে রাজ্যে মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েনের চূড়ান্ত তালিকা প্রস্তুত কমিশনের। জেলা ও পুলিশ কমিশনারেটভিত্তিক বাহিনী বণ্টনের এই পরিকল্পনায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—৩৫ টি পুলিশ জেলা ও কমিশনারেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন হচ্ছে পুর্ব মেদিনীপুরে ১৪ কোম্পানি ৷ পাশাপাশি মালদহ ও কলকাতায় ১২ কোম্পানি করে রাখা হয়েছে।
রাজ্যে বাহিনী-পরিকল্পনা চূড়ান্ত
রাজ্যে বাহিনী-পরিকল্পনা চূড়ান্ত
advertisement

উত্তরবঙ্গের কোচবিহারে ৯, দার্জিলিংয়ে ৬, জলপাইগুড়িতে ৭, আলিপুরদুয়ারে ৫ কোম্পানি পাঠানো হচ্ছে। দক্ষিণবঙ্গে হাওড়া পুলিশ কমিশনারেটে ৭, ব্যারাকপুরে ৯, বারাসত ও ডায়মন্ড হারবারে ৬ এবং বারুইপুরে ৫ কোম্পানি মোতায়েনের সিদ্ধান্ত। এছাড়া বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ৭ কোম্পানি করে, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও সুন্দরবনে ৪-৫ কোম্পানি রাখা হয়েছে।

আরও পড়ুন– হালকা উত্তুরে হাওয়া বইবে, সামান্য কমল রাতের তাপমাত্রা, আগামী ক’দিন রাজ্যে কেমন আবহাওয়া থাকবে? জেনে নিন

advertisement

নির্বাচন বা বিশেষ নিরাপত্তা পরিস্থিতিকে সামনে রেখে এই ব্যাপক বাহিনী মোতায়েনের পরিকল্পনা কার্যকর করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর ৷

প্রথম পর্যায়ে রাজ্যে মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েনের চূড়ান্ত তালিকা প্রস্তুত কমিশনের। জেলা ও পুলিশ কমিশনারেটভিত্তিক বাহিনী বণ্টনের এই পরিকল্পনায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—৩৫ টি পুলিশ জেলা ও কমিশনারেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

advertisement

সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন হচ্ছে পুর্ব মেদিনীপুরে ১৪ কোম্পানি ৷ পাশাপাশি মালদহ ও কলকাতায় ১২ কোম্পানি করে রাখা হয়েছে।

আরও পড়ুন- সাঁইথিয়া স্টেশনে বোমাতঙ্ক ! রেল লাইনের ধারে ঝোপ থেকে উদ্ধার তাজা বোমা

নির্বাচন বা বিশেষ নিরাপত্তা পরিস্থিতিকে সামনে রেখে এই ব্যাপক বাহিনী মোতায়েনের পরিকল্পনা কার্যকর করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর ৷

advertisement

রাজ্যে বাহিনী-পরিকল্পনা চূড়ান্ত

১. দার্জিলিং- ৬

২. শিলিগুড়ি পুলিশ কমিশনারেট- ৩

৩. কালিম্পং- ৩

৪. কোচবিহার- ৯

৫. আলিপুরদুয়ার- ৫

৬. জলপাইগুড়ি- ৭

৭. ইসলামপুর পুলিশ জেলা- ৫

৮. রায়গঞ্জ পুলিশ জেলা- ৬

advertisement

৯. দক্ষিণ দিনাজপুর- ১০

১০. মালদহ- ১২

১১. মুর্শিদাবাদ পুলিশ জেলা- ৮

১২. জঙ্গিপুর পুলিশ জেলা- ৮

১৩. কৃষ্ণনগর পুলিশ জেলা- ৬

১৪. রানাঘাট পুলিশ জেলা- ৬

১৫. হাওড়া পুলিশ কমিশনারেট- ৭

১৬. হাওড়া গ্রামীণ পুলিশ জেলা- ৮

১৭. হুগলি (গ্রামীণ) পুলিশ কমিশনারেট- ৬

১৮. চন্দননগর পুলিশ কমিশনারেট- ৮

১৯. কলকাতা- ১২

২০. বারাসত পুলিশ জেলা- ৬

২১. বনগাঁ পুলিশ জেলা- ৪

২২. বসিরহাট পুলিশ জেলা- ৭

২৩. ব্যারাকপুর পুলিশ কমিশনারেট- ৯

২৪. বিধাননগর পুলিশ কমিশনারেট- ৪

২৫. বারুইপুর পুলিশ জেলা- ৫

২৬. ডায়মন্ড হারবার পুলিশ জেলা- ৬

২৭. সুন্দরবন পুলিশ জেলা- ৪

২৮. পূর্ব মেদিনীপুর- ১৪

২৯. পূর্ব বর্ধমান- ৮

৩০. আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (ADPC)- ৭

৩১. পশ্চিম মেদিনীপুর- ৭

৩২. ঝাড়গ্রাম- ৫

৩৩. বাঁকুড়া- ৭

৩৪. পুরুলিয়া- ৫

সেরা ভিডিও

আরও দেখুন
দোলে নবদ্বীপ যাওয়ার প্ল্যান? ঘুরে দেখুন মহাপ্রভুর শ্বশুর বাড়ি বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির
আরও দেখুন

৩৫. বীরভূম- ৭

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal Elections 2026: রাজ্যে প্রথম পর্যায়ে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের চূড়ান্ত তালিকা প্রস্তুত, সবচেয়ে বেশি বাহিনী কোন জেলায়? দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল