advertisement

West Bengal Weather Update: হালকা উত্তুরে হাওয়া বইবে, সামান্য কমল রাতের তাপমাত্রা, আগামী ক’দিন রাজ্যে কেমন আবহাওয়া থাকবে? জেনে নিন

Last Updated:
আগামিকাল, শুক্রবার থেকে রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ দক্ষিণবঙ্গে আগামী দু’দিন একই রকম থাকবে তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে। বেলায় ঠান্ডার আমেজ উধাও হবে।
1/5
বৃষ্টির পরে হালকা উত্তুরে হাওয়া বইবে দক্ষিণবঙ্গে। সামান্য কমল রাতের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা কমায় শীতের আমেজ কিছুটা বাড়ল। উত্তরবঙ্গে দার্জিলিঙে হালকা তুষারপাত বা গ্রাউন্ড ফ্রস্টের পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। আগামিকাল, শুক্রবার থেকে রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

2/5
দক্ষিণবঙ্গে আগামী ২ দিন একই রকম থাকবে তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে। বেলায় আমেজ উধাও হবে। ১ মার্চ থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতায় ২২/২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে রাতের পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে ১ মার্চ থেকে। সর্বোচ্চ তাপমাত্রাও ক্রমশ বাড়বে। উত্তরবঙ্গে আগামিকাল, শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া।

3/5
আজ, বৃহস্পতিবার সকালের দিকে পার্বত্য এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি বা খুব উঁচু এলাকায় গ্রাউন্ড ফ্রস্ট এবং হালকা তুষারপাত হতে পারে। বেলা বাড়লে ক্রমশ আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী দু'দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন না হলেও তারপর থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

4/5
কলকাতায় বৃষ্টির পরে ফের উত্তুরে হাওয়ার ঝলক। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমল। ১৮ ডিগ্রির ঘরে আজ, বৃহস্পতিবার কলকাতার পারদ থাকবে। গত দু’দিনের পর শীতের অনুভূতি একটু বাড়ল রাতে ও সকালে। বেলা বাড়লে শীতের আমেজ কমবে। আগামী দু’দিন ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে তাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।‌ ২০ থেকে বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা ২২/২৩ ডিগ্রি সেলসিয়াস হবে মার্চের শুরুতেই। সর্বোচ্চ তাপমাত্রাও ৩২ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে।

5/5
কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৮ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।