বর্তমানে এই জেলায় ক্রিটিকাল বুথের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। তবে এমন বুথের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে পুলিশ ও প্রশাসন। কারণ স্পর্শকাতর বুথ বিবেচনা করার জন্য এবার নতুন একটি শর্ত যুক্ত করা হয়েছে। সেটি হল, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নতুন নাম ওঠার নিরিখে কত বাদ গিয়েছে, তার শতাংশ বার করার পর দেখা হবে, কোন বুথে বেশি হারে নাম বাদ গিয়েছে।
advertisement
আরও পড়ুন: গ্যাসের পর এবার পেট্রোল? বাঁকুড়ার পাম্পে লম্বা লাইন, চরম উৎকণ্ঠায় সাধারণ মানুষ
সংশ্লিষ্ট বিধানসভার মোট নাম বাদের যা হার, তার বেশি যদি কোনও বুথে দেখা যায়, সেক্ষেত্রে সেই বুথকেও স্পর্শকাতর হিসাবে ঘোষণা করতে হবে। এই সংখ্যা একেবারে ভোটের কিছু দিন আগেই জানা যাবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই জেলায় ফলতা ও ক্যানিং পূর্বে স্পর্শকাতর বুথের সংখ্যা অনেকটাই বেশি। দু’টিতেই শ’খানেক করে এমন বুথ চিহ্নিত করা হয়েছে। কারণ হিসাবে কমিশনের ব্যাখ্যা, ২০২৪ সালের লোকসভা ভোটে এই দুই কেন্দ্রের অনেক বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল। কোথাও কোথাও গোলমাল হয়েছিল। এদিকে বছরের বেশিরভাগ সময় যেখানে অশান্তি লেগেই থাকে, সেই ভাঙড়ে এখনও পর্যন্ত ৪০-এর বেশি স্পর্শকাতর বুথের খোঁজ পাওয়া গিয়েছে। তবে একদম শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়ার সুবাদে জেলার মধ্যে সর্বনিম্ন স্পর্শকাতর বুথ আপাতত মগরাহাট পূর্ব ও পশ্চিমে।






