TRENDING:

Assembly Election 2026: ​আসানসোলে নির্বাচনী বিধিভঙ্গের বিতর্ক, কাঠগড়ায় এবার শত্রুঘ্ন সিনহা! পাল্টা আক্রমণ করতে ছাড়ল না বিজেপি

Last Updated:

২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। এ বার  দুই দফায় ভোট হবে। কমিশন সূত্রে খবর, কম দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক নিয়োগ করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল: ভোটমুখী বাংলায় এবার নির্বাচনী বিধিভঙ্গের অভ যোগ উঠল আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে। জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের সমর্থনে প্রচারে এসে তিনি নীলবাতির গাড়ি ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
কী বললেন শত্রুঘ্ন সিনহা?
কী বললেন শত্রুঘ্ন সিনহা?
advertisement

অভিযোগ ও শত্রুঘ্ন সিনহার সাফাই ​বিরোধীদের দাবি, আদর্শ আচরণবিধি লাগু হওয়া সত্ত্বেও একজন সাংসদ কীভাবে নীল বাতির গাড়ি চড়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন? এই বিষয়ে প্রশ্ন করা হলে শত্রুঘ্ন সিনহা বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাননি। তাঁর কথায়, ​তিনি কোনও নিয়ম লঙ্ঘন করেননি এবং প্রশাসনিক নিয়ম মেনেই যাতায়াত করছেন। ​এটি কোনও রাজনৈতিক ইস্যু নয়, বরং বিরোধীরা প্রচারে গুরুত্ব না পেয়ে এসব ছোটখাটো বিষয় নিয়ে বিতর্ক তৈরি করছে। ​অন্যদিকে বিজেপির দাবি একজন জনপ্রতিনিধি হয়ে নীল বাতির গাড়িতে প্রচার করা স্পষ্টতই বিধিভঙ্গ। তাঁরা এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
‘মোদির সঙ্গে লড়তে পারেন কেবল মমতাই’! বাংলা জয় দূরে, বিজেপিকে দিল্লি বাঁচাতে বললেন কল্যাণ
আরও দেখুন

পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ঘোষণা হয়েছে নির্বাচনের নির্ঘণ্ট। কলকাতায় ভোট হবে ২৯ এপ্রিল। প্রথম দফায় উত্তরবঙ্গ ও জঙ্গলমহল ভোট। ১৬ জেলায় প্রথম দফায় ভোট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম। ৭ জেলায় দ্বিতীয় দফায় ভোট। কলকাতা, দুই পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান।দ্বিতীয় দফাতেই হবে কলকাতার ভোট। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর। জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বাংলায় ভোটের দফা কমানোর প্রয়োজন ছিল যাতে সবার জন্য সুবিধা হয়৷ বিস্তারিত আলোচনার পর বাংলায় ভোটের দফা দু পর্যায়ে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম বর্ধমান/
Assembly Election 2026: ​আসানসোলে নির্বাচনী বিধিভঙ্গের বিতর্ক, কাঠগড়ায় এবার শত্রুঘ্ন সিনহা! পাল্টা আক্রমণ করতে ছাড়ল না বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল