TRENDING:

West Bardhaman News: পৌরনিগমের আবর্জনার পাহাড়ে দাউদাউ করে আগুন, দিনেও জাতীয় সড়কে দেখা যাচ্ছে না কিছু! আসানসোলে ভয় ধরানো ছবি

Last Updated:

West Bardhaman News: জাতীয় সড়ক হঠাৎ ঢেকে গেল কালো ধোঁয়ায়। গাড়ি চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেলেন চালকরা। মঙ্গলবার ফের আগুন লেগে যায় আসানসোল পৌরনিগমের আর্বজনার স্তুপে। আশেপাশে বসবাসকারী মানুষজনও সমস্যায় পড়ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান: জাতীয় সড়ক হঠাৎ ঢেকে গেল কালো ধোঁয়ায়। গাড়ি চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেলেন চালকরা। চৈত্রের তপ্ত বেলাতেও দৃশ্যমানতা কমে গিয়েছিল এক ধাক্কায়। নেপথ্যে পৌরনিগমের আবর্জনা স্তূপে আগুন।
আসানসোলের ডাম্পিং গ্রাউন্ডে জ্বলছে আগুন
আসানসোলের ডাম্পিং গ্রাউন্ডে জ্বলছে আগুন
advertisement

এদিন মঙ্গলবার ফের আগুন লেগে যায় আসানসোল পৌরনিগমের আর্বজনার স্তুপে। এদিন আসানসোল পৌরনিগমের কালিপাহাড়ি মোড়ে আর্বজনার স্তুপে হঠাৎই আগুন দেখতে পান স্থানীয় মানুষজন, পথচারী, গাড়ি চালকরা। সঙ্গে ছিল ঘন কালো ধোঁয়ার দাপট।

আরও পড়ুন: সেন্দ্রার আবহে গ্রামীন যুবক-যুবতীদের কর্মসংস্থানের নয়া দিশা, বন রক্ষায় মিলবে বেতন! বন্যপ্রাণ বাঁচাতে মরিয়া প্রশাসন

advertisement

আবর্জনার স্তূপে লাগা আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ধোঁয়া। যার ফলে ১৯ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। চালকরা রীতিমতো ধীরগতিতে গাড়ি চালিয়েছেন এই এলাকায়। তাছাড়াও আশপাশের এলাকাতেও ধোঁয়ার দাপট দেখা যায়।

আরও পড়ুন: তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে নজর কাড়ল খুদে যোদ্ধারা, অভিজ্ঞদের লড়াই থেকে শিক্ষা নিল তরুণ প্রজন্ম! দাপট দেখে চমকে যাবেন আপনিও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টোটোর দাপটে যাত্রীদের সংখ্যা তলানিতে, দিন গুজরানে নাভিশ্বাস, নির্বাচনের আগে সুসময়ের অপেক্ষায় ক্লান্ত হাজারদুয়ারির টাঙ্গাচালকরা
আরও দেখুন

ডাম্পিং গ্রাউন্ডে আগুন লেগে যাওয়ার ফলে আশেপাশে বসবাসকারী মানুষজনও সমস্যায় পড়ছেন। শেষ পাওয়া খবর পর্যন্ত জানা গিয়েছে, ঘটনার কথা জানতে পেরে দমকলের ইঞ্জিন পৌছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য, বছরখানেক আগেই এখানে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছিল। বারাবার একই ঘটনার জেরে স্থানীয়রা আতঙ্কিত।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bardhaman News: পৌরনিগমের আবর্জনার পাহাড়ে দাউদাউ করে আগুন, দিনেও জাতীয় সড়কে দেখা যাচ্ছে না কিছু! আসানসোলে ভয় ধরানো ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল