South 24 Parganas News: তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে নজর কাড়ল খুদে যোদ্ধারা, অভিজ্ঞদের লড়াই থেকে শিক্ষা নিল তরুণ প্রজন্ম! দাপট দেখে চমকে যাবেন আপনিও
- Reported by:Suman Saha
- Published by:Nayan Ghosh
Last Updated:
South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনা জেলা তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল বারুইপুরে। এই প্রতিযোগিতার অন্যতম বিশেষত্ব ছিল বয়সের বৈচিত্র্য। মাত্র ৫ বছরের শিশু থেকে শুরু করে ৪১ বছরের অভিজ্ঞ প্রতিযোগী, সবাই একই মঞ্চে নিজেদের কৌশল দেখান।
দক্ষিণ ২৪ পরগনা, বারুইপুর, সুমন সাহা: ক্রীড়া উৎসাহীদের নজর কেড়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল বারুইপুরে। এবছর এই প্রতিযোগিতা দ্বিতীয় বছরে পদার্পণ করল। সুন্দর আয়োজনের মধ্য দিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান খেলোয়াড়রা মঞ্চে তাঁদের দক্ষতা প্রদর্শন করেন।
প্রতিযোগিতার মূল আকর্ষণ অংশগ্রহণ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ব্লক ও অঞ্চল থেকে কয়েকশ প্রতিযোগী এই চ্যাম্পিয়নশিপে অংশ নেন। এই প্রতিযোগিতার অন্যতম বিশেষত্ব ছিল বয়সের বৈচিত্র্য। মাত্র ৫ বছরের শিশু থেকে শুরু করে ৪১ বছরের অভিজ্ঞ প্রতিযোগী, সবাই একই মঞ্চে নিজেদের শারীরিক সক্ষমতা ও লড়াইয়ের কৌশল তুলে ধরেন।
advertisement
advertisement
ছোটদের বিভাগে নতুন প্রতিভাদের আত্মপ্রকাশ যেমন নজর কেড়েছে, তেমনি বড়দের বিভাগে অভিজ্ঞদের লড়াই দর্শকদের মুগ্ধ করেছে। উল্লেখ্য, তাযইকোন্ডো কেবল একটি খেলা নয়, এটি আত্মরক্ষা এবং ডিসিপ্লিন বা শৃঙ্খলা শেখার অন্যতম মাধ্যম।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দ্বিতীয় বছরে এই প্রতিযোগিতার ব্যাপক সাফল্য প্রমাণ করেছে, জেলাজুড়ে মার্শাল আর্টসের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আয়োজকদের মতে, আগামী দিনে এই জেলা থেকে আরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খেলোয়াড় তৈরি করা তাঁদের মূল লক্ষ্য।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 17, 2026 1:59 PM IST










